AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nitin Nabin: কেন বাংলায় আটকে কেন্দ্রীয় প্রকল্পের কাজ? সাংসদদের সঙ্গে বৈঠকে ‘দুর্নীতি’ ইস্যুকেই হাতিয়ার করে লড়ার বার্তা নীতিনের

Nitin Nabin: প্রত্যেক সাংসদকে নিজের এলাকায় ভোটের আগে আরও বেশি সময় দেওয়ার নির্দেশ দেন। প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর জানুয়ারির মাসের শেষ সপ্তাহেই এসেছেন বিজেপি নেতা নীতিন নবীন। সেবারও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি।

Nitin Nabin: কেন বাংলায় আটকে কেন্দ্রীয় প্রকল্পের কাজ? সাংসদদের সঙ্গে বৈঠকে 'দুর্নীতি' ইস্যুকেই হাতিয়ার করে লড়ার বার্তা নীতিনের
নিতিন নবীনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 04, 2026 | 12:51 PM
Share

কলকাতা: মমতা সরকারের বাধাতেই পশ্চিমবঙ্গে হচ্ছে না কেন্দ্রীয় প্রকল্পের কাজ। বঙ্গ সাংসদদের সঙ্গে প্রথম বৈঠকে এই ইস্যুকেই আগামী নির্বাচনে হাতিয়ার করা নির্দেশ দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। মঙ্গলবার সুকান্ত মজুমদারের বাসভবনে বঙ্গ সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি। বৈঠকে ছিলেন ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, অমিত মালব্য-সহ বাংলার দায়িত্বে থাকা বিজেপির কেন্দ্রীয় নেতারা।

বিজেপি নেতৃত্বের তরফে দাবি, নতুন সভাপতি হিসেবে বাংলার সাংসদদের সঙ্গে পরিচয় পর্ব সারতেই এদিনের বৈঠক। মূলত প্রত্যেক সাংসদের থেকে তাদের লোকসভা এলাকার রাজনৈতিক পরিস্থিতি এবং ইস্যু সম্পর্কে খোঁজ নেন নবীন। কোথায় কী কী কাজ হয়েছে বা হয়নি, তা নিয়েও আলোচনা করেন।

প্রত্যেক সাংসদকে নিজের এলাকায় ভোটের আগে আরও বেশি সময় দেওয়ার নির্দেশ দেন। প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর জানুয়ারির মাসের শেষ সপ্তাহেই এসেছেন বিজেপি নেতা নীতিন নবীন। সেবারও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। বলেন, “বাংলাকে ফের বাংলাদেশ বানাতে চাইছে। অনুপ্রবেশকারীদের ঢোকানোর সরকার এখানে রয়েছে। ওরা চাইছে বাংলাকে বাংলাদেশে নিয়ে যায়। আমরা যে কোনও বলিদান দিতে প্রস্তুত, তবে কোনও ভাবেই বাংলাকে বাংলাদেশ বানাতে দেব না। তাই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন প্রস্তুত করুন।”

কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার বঞ্চনার অভিযোগ তুলেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। একশো দিনের কাজ, আবাস-সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ তুলেছে। পাল্টা বিজেপি-র তরফে থেকে ‘দুর্নীতিকে’ হাতিয়ার করা হয়েছে। বঙ্গ সাংসদদের সঙ্গে প্রথম বৈঠকে এই ইস্যুটিকেই আরও জোরদার করলেন নীতিন।