AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yojana Money Transfer: অন্নপূর্ণা যোজনায় ফর্ম পূরণের পরপরই কি অ্যাকাউন্টে টাকা ঢুকবে? বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Annapurna Yojana Application Verification Process: তীব্র গরমে শিবিরে আসা মানুষ যাতে অসুস্থ হয়ে না পড়েন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, জনকল্যাণ শিবির মানুষের সুবিধার জন্য, ভোগান্তির জন্য নয়। নবান্ন সূত্রে খবর, দু’দিনে রাজ্যজুড়ে প্রায় ২,০৫০টি জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পর্যন্ত শিবিরগুলিতে প্রায় ২৪ লক্ষ মানুষ এসেছেন।

Annapurna Yojana Money Transfer: অন্নপূর্ণা যোজনায় ফর্ম পূরণের পরপরই কি অ্যাকাউন্টে টাকা ঢুকবে? বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: PTI
| Edited By: | Updated on: Jun 17, 2026 | 7:34 AM
Share

কলকাতা: রাজ্যজুড়ে চলছে তিনদিনের জনকল্যাণ শিবির। ভিড় করছেন সাধারণ মানুষ। আর এই জনকল্যাণ শিবির নিয়েই বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী বললেন, জনকল্যাণ শিবিরে আসা কোনও মানুষকে ফেরানো যাবে না। কেন্দ্র ও রাজ্যের প্রকল্প সম্পর্কে শিবিরে আসা প্রত্যেক মানুষকে বিস্তারিতভাবে বোঝানোরও নির্দেশ দিয়েছেন তিনি। অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় বার্তা দিলেন।

জেলাশাসকদের সঙ্গে বৈঠকে কী কী বললেন মুখ্যমন্ত্রী?

কার্শিয়াং সফর শেষে মঙ্গলবার সন্ধেয় নবান্নে ফিরে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা-সহ শীর্ষ আধিকারিকরা। আর এই ভার্চুয়াল বৈঠক থেকেই জেলাশাসকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, তালিকায় থাকুক বা না থাকুক, জনকল্যাণ শিবিরে সব ধরনের সরকারি প্রকল্পের আবেদনপত্র রাখতে হবে। বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার আবেদন বর্তমানে বন্ধ থাকলেও আবেদনপত্র দিতে হবে। এই দুই প্রকল্পের বিষয় নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন শুভেন্দু অধিকারী।

গত ১৫ জুন থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। বুধবার (১৭ জুন) পর্যন্ত এই শিবির চলবে। জনকল্যাণ শিবির সম্পর্কে আরও বেশি প্রচারের উপর জোর দিতে জেলাশাসকদের বলেন শুভেন্দু। শিবিরগুলিতে প্রবীণ মানুষদের রোদের মধ্যে লাইনে দাঁড়াতে হওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেন। একইসঙ্গে প্রবীণদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, শিবির শেষে বাড়ি বাড়ি গিয়ে প্রবীণদের আবেদনপত্র পৌঁছে দেবেন সরকারি কর্মীরা। আবেদনপত্র পূরণ করতেও সাহায্য করবেন সরকারি কর্মীরাই।

তীব্র গরমে শিবিরে আসা মানুষ যাতে অসুস্থ হয়ে না পড়েন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, জনকল্যাণ শিবির মানুষের সুবিধার জন্য, ভোগান্তির জন্য নয়। নবান্ন সূত্রে খবর, দু’দিনে রাজ্যজুড়ে প্রায় ২,০৫০টি জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত শিবিরগুলিতে প্রায় ২৪ লক্ষ মানুষ এসেছেন।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর-

গতকাল কার্শিয়াং থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৩ লক্ষ ভেরিফাই হয়ে গিয়েছে।” অন্নপূর্ণা যোজনায় ফর্ম পূরণের পরপরই কি অ্যাকাউন্টে টাকা ঢুকবে? এই নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগছে। অন্নপূর্ণা যোজনায় আবেদন করলেই সঙ্গে সঙ্গে যে টাকা পাওয়া যাবে না, সেই বিষয়েও মানুষকে সচেতন করতে মঙ্গলবার সন্ধেয় ভার্চুয়াল বৈঠকে জেলাশাসকদের বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শুধুমাত্র যোগ্য উপভোক্তারাই যাতে প্রকল্পের সুবিধা পান, সেই কারণেই যাচাই প্রক্রিয়া চলছে। কেন্দ্র ও রাজ্যের প্রকল্প সম্পর্কে শিবিরে আসা প্রত্যেক মানুষকে বিস্তারিতভাবে বোঝানোরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Follow Us