AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Apple health benefits: রাতের বেলা কি আপেল খাওয়া উচিত?

Eating Apple at Night: আপেল (Apple) রোজ খাওয়া স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী হলেও রাতের বেলা এই ফল ডেকে আনতে পারে বিপদ। হজম ও ঘুমের সমস্যা এড়াতে জেনে নিন আপেল খাওয়ার সঠিক সময়।

| Updated on: Sep 11, 2026 | 1:13 PM
Share
আপেল মানেই সুস্বাস্থ্যের চাবিকাঠি আর রোজ একটা আপেল খেলে দূরে থাকে নানা অসুখ। ভিটামিন ও ফাইবারে ভরা এই ফল হার্ট ভালো রাখে এবং ওজনও রাখে একেবারে হাতের মুঠোয়। তবে দিনের যেকোনও সময় কি এই ফল খাওয়া শরীরের জন্য ভালো? Getty images

1 / 8
অনেকেই আছেন যাঁরা রাতের খাওয়া শেষ করে টুক করে একটা আপেল খেয়ে নেন। অনেকের আবার বদ্ধমূল ধারণা রয়েছে রাতে ফল খেলে বোধহয় স্বাস্থ্য আরও বেশি ভালো হয়। কিন্তু এই অভ্যাসের কারণে নিজের অজান্তেই বড় কোনও বিপদ ডেকে আনছেন নাতো! Getty images

2 / 8
চিকিৎসকদের মতে রাতে আপেল খাওয়ার বেশ কিছু খারাপ দিক রয়েছে যার মধ্যে অন্যতম হজমের গোলমাল। আপেলের মধ্যে প্রচুর পরিমাণে পেকটিন ফাইবার থাকে যা রাতে সহজে হজম হতে চায় না। এর ফলে পেট ফাঁপা, গ্যাস বা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হতে পারে। Getty images

3 / 8
আপেলের মধ্যে প্রাকৃতিকভাবেই কিছু অর্গানিক অ্যাসিড থাকে যা পেটের জন্য দিনের বেলা ভালো। কিন্তু রাতে ঘুমানোর ঠিক আগে এটি খেলে পেটের ভেতরে অ্যাসিডের মাত্রা অনেকটাই বেড়ে যায়। যার ফলে চোঁয়া ঢেকুর বা বুকজ্বালার মতো যন্ত্রণাদায়ক সমস্যার মুখে পড়তে হতে পারে। Getty images

4 / 8
আপেলের মধ্যে থাকা প্রাকৃতিক মিষ্টি বা চিনি শরীরে খুব দ্রুত এনার্জি জোগায়। ঘুমানোর আগে শরীর হঠাৎ করে এত এনার্জি পেয়ে গেলে আর সহজে ঘুম আসতে চায় না। এতে আপনার ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটে এবং সারারাত বিছানায় এপাশ ওপাশ করে কাটাতে হতে পারে। Getty images

5 / 8
এই সব সমস্যার হাত থেকে বাঁচতে আপেল খাওয়ার সঠিক সময় কোনটা তা জেনে নেওয়া ভীষণ জরুরি। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে অথবা সকালের জলখাবারের পর আপেল খাওয়ার সবচেয়ে ভালো সময়। সকালে এটি খেলে হজমশক্তি দ্রুত বাড়ে এবং সারাদিন কাজের জন্য ভরপুর এনার্জি পাওয়া যায়। Getty images

6 / 8
দুপুর গড়িয়ে বিকেল হলে আমাদের একটু হালকা খিদে পায় তখন বাইরের খাবার খাওয়া একদমই উচিত নয়। মুখরোচক ফাস্ট ফুড বা ভাজাভুজি না খেয়ে তখন একটা আপেল খেয়ে নেওয়া খুবই ভালো অভ্যাস। এতে শরীরও ভালো থাকে এবং পেটও বেশ অনেকক্ষণ ভরা থাকে। Getty images

7 / 8
সব মিলিয়ে বলা যায় আপেল আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী হলেও রাতে ঘুমানোর আগে এটি একেবারে এড়িয়ে চলা উচিত। বিশেষ করে যাঁদের আগে থেকেই হজমের সমস্যা রয়েছে তাঁদের রাতে কোনও রকম ফল না খাওয়ারই পরামর্শ দেন চিকিৎসকেরা। তাই নিয়ম মেনে সঠিক সময়ে আপেল খান এবং নিজেকে রাখুন একদম তরতাজা। Getty images

8 / 8
Follow Us