ছেলে অনন্ত পরেছিলেন ৪৫ কোটির ঘড়ি। আর মা? শুনলে চোখ কপালে উঠে যাবে আপনার। আপনি ভাবতেই পারেন, “এত দামিও হার হয়”?
এক দেখার মতো প্রাক-বিবাহ অনুষ্ঠান হচ্ছে ভারতের জামনগরে। ছেলের বিয়ে উপলক্ষে হাত খুলে খরচ করছেন অম্বানি।
৭৫ কোটি খরচ করে হলিউড থেকে এনেছেন রিহানাকে। প্রতিদিনই কেউ না কেউ পারফর্ম করছেন সেখানে।
শাহরুখ সলমন থেকে আমির– দলে দলে এসেছেন সবাই। মজা করে অনেকে লিখছেন , “বলিউড আজ ফাঁকা। সব হাজির জামনগরে।”
শোনা যাচ্ছে ছেলের প্রাক বিবাহের এই অনুষ্ঠানের জন্য অম্বানীর বাজেট ২০০০ কোটি টাকা! এসেছেন বিল গেটস থেকে শুরু করে মার্ক জাকারবারগ।
তবে এ সবের মধ্যেও নীতার গলার ওই লকেট নিয়ে হচ্ছে আলোচনা। অনেকেই করছেন নিন্দে। তৃতীয় বিশ্বের দেশে এত টাকার লকেট! হতবাক অনেকেই।
সূত্র জানাচ্ছে, ওই লকেটের দাম ১০০ নয়, ২০০-ও নয়! ৫০০ কোটি টাকা। হতেই পারে, অসম্ভব কিছু নয়। হাজার হোক অম্বানিদের বিয়ে বলে কথা!