IPL 2025 Closing Ceremony: ভারতীয় সেনাবাহিনীকে সম্মান বোর্ডের, IPL-এর সমাপ্তি অনুষ্ঠানে গানে-গানে দেশপ্রেম

RCB vs PBKS, IPL 2025 Final: মাত্র কয়েক ঘণ্টা পর মিলবে ১৮তম আইপিএল চ্যাম্পিয়ন। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে আরসিবি ও পঞ্জাবের ম্যাচ। খেলা শুরু হওয়ার আগে হয়েছে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান। তাতে কী কী হয়েছে?

Jun 03, 2025 | 8:32 PM

1 / 8
প্রতি বছর ক্রিকেট প্রেমীদের মধ্যে আইপিএলের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান নিয়ে বিরাট আগ্রহ থাকে। কমবেশি সকল মরসুমেই একাধিক তারকারা আইপিএলের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করেন।

প্রতি বছর ক্রিকেট প্রেমীদের মধ্যে আইপিএলের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান নিয়ে বিরাট আগ্রহ থাকে। কমবেশি সকল মরসুমেই একাধিক তারকারা আইপিএলের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করেন।

2 / 8

এ বারের আইপিএলের শেষেও তার অন্যথা হল না। হয়েছে জমকালো সমাপ্তি অনুষ্ঠান। মরসুমের শুরুটা হয়েছিল জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে। সেখানে শ্রেয়া ঘোষাল, দিশা পাটানির মতো তারকা পারফর্ম করেছিলেন।

3 / 8

১৮তম আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে যে দেশপ্রেমের ছোঁয়া থাকবে, তা আগেই জানা গিয়েছিল। এ বার ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে সেটাই দেখা গেল।

4 / 8

দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন পারফর্ম করেছেন ১৮তম আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে। সকলের মন ছুঁয়ে গিয়েছে এই ক্লোজিং সেরেমনি।

5 / 8

শঙ্কর মহাদেবন মঞ্চে পারফর্ম করেছেন তাঁর দুই ছেলে সিদ্ধার্থ ও শিবমকে সঙ্গে নিয়ে। একের পর এক দেশভক্তিমূলক গান গাইতে থাকেন তাঁরা।

6 / 8

সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ সাজানো হয়েছিল ভারতের জাতীয় পতাকার রং দিয়ে। গ্যালারিতে হাজির সমর্থকদের হাতে নজরে পড়েছিল জাতীয় পতাকা।

7 / 8

একের পর এক দেশভক্তিমূলক গান গাইতে থাকেন শঙ্কর মহাদেবন, সিদ্ধার্থ মহাদেবন ও শিবম মহাদেবনরা। গানে-গানে দেশপ্রেমে মাতোরায়া হয়ে ওঠেন স্টেডিয়ামে হাজির দর্শকরা।

8 / 8

ভারতীয় সেনাকে সম্মান জানিয়ে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান শেষ হয়। দুই দল ফাইনালে খেলতে নামার আগে জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায় পঞ্জাব ও আরসিবির ক্রিকেটারদের। তারপর শুরু হয় ম্যাচ। (সব ছবি - পিটিআই ও আইপিএল ওয়েবসাইট)

Loading...
Unable to load recommendations.
Follow Us