AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smart Fridge Organization Tips:খাবার নষ্টও হবে না, টাকাও বাঁচবে, এইভাবে সাজান ফ্রিজ

Fridge organization and cleaning tips: ফ্রিজ পরিষ্কার এবং খাবার গুছিয়ে রাখার সঠিক পদ্ধতি জানা থাকলে রান্নাঘরের অর্ধেক কাজ সহজ হয়ে যায়। অনেক সময় সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ফল-মূল বা সবজি দ্রুত পচে যায়, যার ফলে অপচয় বাড়ে। এই ফটোস্টোরিতে জেনে নিন কীভাবে ধাপে ধাপে ফ্রিজ পরিষ্কার করবেন এবং কোন তাকে কোন খাবার রাখলে তা দীর্ঘদিন তাজা থাকবে।

| Updated on: May 11, 2026 | 10:47 AM
Share
ফ্রিজ গোছানোর প্রথম ধাপ হল এটি সম্পূর্ণ খালি করা। তাকে রাখা প্রতিটি জিনিস বের করে আলাদা জায়গায় রাখুন। এরপর এক্সপায়ারি ডেট চেক করে পচে যাওয়া খাবার বা পুরনো সসগুলো ঝটপট ফেলে দিন। Gemini ai

1 / 8
রাসায়নিক ক্লিনারের বদলে জল এবং ভিনিগার বা সাবান জল ব্যবহার করুন। এতে ফ্রিজে কোনও বাজে গন্ধ থাকবে না। শেলফ এবং ড্রয়ারগুলো বের করে আলাদা করে ধুয়ে নিয়ে ভালো করে শুকনো কাপড়ে মুছে নিন। Gemini ai

2 / 8
ফ্রিজের দরজা হল সবথেকে কম ঠান্ডা জায়গা। তাই এখানে দুধের বদলে বিভিন্ন ধরনের সস, আচার, জ্যাম, জেলি বা মাখন রাখুন। ঝটপট দরকার পড়ে এমন ছোট ছোট কন্টেইনারগুলো এখানেই গুছিয়ে রাখা সবথেকে ভালো। Gemini ai

3 / 8
রেডি-টু-ইট খাবার অর্থাৎ যা রান্না করা হয়ে গিয়েছে, সেগুলি ওপরের তাকে রাখুন। এতে রান্না করা খাবারগুলো আপনার চোখের সামনে থাকবে এবং সময়মতো গরম করে খেয়ে নেওয়া সহজ হবে। Gemini ai

4 / 8
দই, চিজ, পনির বা মিষ্টির মতো দুগ্ধজাত পণ্যগুলো মাঝের তাকে গুছিয়ে রাখুন। এই অংশটিতে তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে, যার ফলে দুগ্ধজাত খাবারগুলো দীর্ঘক্ষণ ভালো থাকে এবং এগুলোর গুণমান নষ্ট হয় না। Gemini ai

5 / 8
সবজি রাখার ড্রয়ার বা ক্রিস্পার বিনগুলো সঠিকভাবে ব্যবহার করুন। শাকসবজি ভেন্ট বন্ধ করে এক ড্রয়ারে রাখুন। অন্যদিকে আপেল বা নাশপাতির মতো ফলগুলো ভেন্ট খোলা রেখে অন্য ড্রয়ারে রাখা উচিত। Gemini ai

6 / 8
ফ্রিজে একটি আলাদা ঝুড়ি বা জায়গা নির্দিষ্ট করুন আগে যেগুলো খাবেন সেগুলো আলাদা ওই ঝুড়িতে রাখুন। যেসব খাবার বা সবজি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেগুলো এই ঝুড়িতে রাখুন। এতে খাবারের অপচয় অনেকটাই কমবে।  Gemini ai

7 / 8
বাজার করার আগে ফ্রিজের একটি ছবি তুলে নিন, যাতে অহেতুক একই জিনিস দুবার না কেনা হয়। নতুন জিনিস সবসময় পুরনো জিনিসের পেছনে রাখুন। এতে পুরনো খাবারগুলো আগে শেষ হওয়ার সুযোগ পাবে এবং অপচয় কমবে। Gemini ai

8 / 8
Follow Us