West Bengal News Updates: ‘পশ্চিমবঙ্গের ইতিহাসকে ভোলানোর চেষ্টা করেছে কংগ্রেস’, অভিযোগ মোদীর
West Bengal Day Live Updates: এদিনই রাজ্যবাসীকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। পোস্টে লিখছেন, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের আমার বোন ও ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা। পশ্চিমবঙ্গের ইতিহাসে ২০ জুন দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আজ রাজ্যজুড়ে মহাসমারোহে পালন হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। তারকেশ্বরে সভা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একাধিক প্রকল্পের শিলান্যাস যেমন হবে তেমনই কৃষক যোজনারও কিস্তি প্রদান করা হবে। উপকৃত হতে চলেছেন রাজ্য তো বটেই গোটা দেশেরই বড় অংশের কৃষক।
LIVE NEWS & UPDATES
-
মহুয়ার বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলিরা
দল ছাড়তেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) নিশানায় বিদ্রোহী সাংসদরা। কুড়ি জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ মহুয়ার। তাঁর দাবি, ওই সকল বিদ্রোহী সাংসদরা অগ্রিম ৪ কোটি টাকা পেয়েছেন। আর তাঁর মন্তব্যেরই পাল্টা কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন কাকলি ঘোষ দস্তিদাররা (Kakali Ghosh Dastidar)।
বিস্তারিত পড়ুন: Mahua and Kakoli: ‘অ্যাডভান্স ৪ কোটি পেয়েছেন’, এমন কথা মহুয়া বলতেই বড় পদক্ষেপ কাকলিদের
-
কোন কোন রাস্তা বন্ধ?
শনিবার ‘পশ্চিমবঙ্গ দিবস’ ও রবিবার ‘যোগা দিবস’। সেই উপলক্ষ্যে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তারকেশ্বরে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস, সেই কারণে সেখানে উপস্থিত রয়েছেন মোদী। এ দিকে, যোগ দিবস আবার রবিবার। সেখানেও প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা। আর সেই উপলক্ষ্যে সাজো-সোজো রব রেড রোডে। সেজে উঠেছে মিলেনিয়াম পার্ক ও সংলগ্ন শিপিং জেটি। যোগ প্রচারে গঙ্গবক্ষে ৫০০ নৌকায় হবে প্রদর্শন। ইতিমধ্যেই যোগ দিবসের জন্য কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে।
বিস্তারিত পড়ুন: Kolkata Traffic: শনির বিকেল থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে যান চলাচল, যোগা দিবসের জন্য রবিবার কোন রাস্তা বন্ধ?
-
-
তারকেশ্বরে কী কী বললেন প্রধানমন্ত্রী?
জয় বাবা তারকনাথকে স্মরণ করে বক্তৃতা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বললেন,
- পশ্চিমবঙ্গে দিবসের ঐতিহাসিক তারিখ ও এত সংখ্যায় আপনাদের উপস্থিতি
- ভোট ও ফলাফলের পর প্রথম আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ পেলাম
- বাংলায় বাতাসে এখন নতুন সুগন্ধ। সব বাঁধন থেকে মুক্ত হয়ে গিয়েছে বাংলা, বাংলার গৌরব ফিরে আসা শুরু হয়েছে।
- বাংলায় নতুন ভবিষ্যতের সূচনা
- একটা ভোটে কত বদল হতে পারে, বাংলা তার প্রমাণ
- যেখানে স্বচ্ছতা, সেখানেই উন্নয়ন
- বাংলার মনীষীদের স্বপ্ন সফল হচ্ছে।
- মোদীর মুখে গ্রেট ক্যালকাটা কিলিং ও নোয়াখালির প্রসঙ্গ
- বাংলা রক্ত সহ্য করেছে, নিজের মানুষকে হারিয়েছে, নিজের মাতৃভূমিকে টুকরো হতে দেথেছে। বাংলা নিজের অস্মিতাকে নষ্ট হতে দেয়নি।
- যখন পুরো বাংলাকে পাকিস্তানের অংশ করার চেষ্টা হচ্ছিল, তখন কংগ্রেস ওই ষড়যন্ত্রকারীদের সামনে আত্মসমর্পণ করেছিল। সেইসময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টায় হিন্দুরা জমি পেয়েছেন। স্পষ্ট বলেছিলেন যে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ করা যাবে না।
- ইতিহাসকে নষ্ট করার চেষ্টা করেছে কংগ্রেস
- পশ্চিমবঙ্গ দিবসকে ভোলানোর চেষ্টা করেছিল
- দেশভাগের পর তোষণের রাজনীতি করেছে কংগ্রেস
- পশ্চিমবঙ্গের ইতিহাসকে বিকৃত করেছে কংগ্রেস
- বাংলাকে পিছিয়ে দিয়েছে ৩ দলের কুশাসন
- কংগ্রেস-বাম-তৃণমূল অনুপ্রবেশকারীদের তোষণ করেছে
- তৃণমূলের আমলে শিল্পপতিরা বাংলা ছেড়েছে
- বাংলার যুব সমাজ কাজ হারিয়েছে
- যাঁরা টাকা দিয়েছিল, তাঁরাই টাকা ফেরত দিচ্ছে
- এখন সিন্ডিকেট-কাটমানি শেষ, কাজ শুরু হয়ে গিয়েছে
- বছর বছর ধরে আটকে থাকা কাজ পূরণ হচ্ছে
- চিংড়িঘাটায় আটকে থাকা কাজ হয়েছে
- আজ থেকে পিএম ফসল বিমা যোজনা শুরু হচ্ছে
- বাংলার কৃষিতে নতুন প্রযুক্তির সূচনা
- উন্নয়নের সব প্রতিবন্ধকতা দূর হয়েছে
- বাংলা আর থামবে না। ইতিহাস গড়বে
-
কেন্দ্রীয় প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর
- একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ২৩তম কিস্তির টাকা দেওয়ার সূচনা করলেন প্রধানমন্ত্রী
-
শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি তৈরি হবে : শুভেন্দু
পশ্চিমবঙ্গ দিবসে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন,
- আগামী ২৩ জুন আত্মবলিদান দিবস
- ৬ জুলাই শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্ম-জয়ন্তী। সাড়ম্বরে পালন করা হবে।
- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পৈত্রিকভিটা ক্রয় করে লাইব্রেরি বানাব, স্মৃতিসৌধ বানাব।
- শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানিয়ে মূর্তি হবে বাংলায়।
-
-
তারকেশ্বরে মোদী, বিশেষ উপহারে স্বাগত জানালেন শুভেন্দু
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোদীকে উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন। উপহার হিসেবে তাঁর হাতে তুলে দিলেন বাবা তারকনাথের ছবি, দুর্গামূর্তি, রসগোল্লা ও জলভরা সন্দেশ।
-
ভয় বাড়ছে উত্তরবঙ্গে
- যোগ দিবসে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। যোগ দিবসের কর্মসূচিতে বড় বিঘ্ন ঘটার আশঙ্কা কম। কাল দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
- উত্তরবঙ্গে কালও মুষলধারায় বৃষ্টির আভাস। কাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। কাল দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। সোমবারের পর বৃষ্টির তীব্রতা কমবে উত্তরবঙ্গে।
-
Abhishek Banerjee: অভিষেকের চার্টার্ড ফ্লাইটে যাওয়া নিয়ে এবার খোঁচা হুমায়ুনের
- দল ক্ষমতা হারিয়েছে। তাসের ঘরে মতো দল ভাঙছেও। এই পরিস্থিতিতে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে মুখ খুলছেন নেতারা।
- আবার অভিষেকের চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাওয়া নিয়েও বিতর্ক বাড়ছে। তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠছে। এবার দলের সেকেন্ড ইন কম্যান্ডকে খোঁচা দিলেন ডেবরার প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
- এদিন সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর লেখেন, ‘সাধারণ সমর্থকরা কেস লড়ার টাকা জোগাড় করতে জমি বন্ধক থেকে ঘটি-বাটি বিক্রি করে দিচ্ছে। আর নেতা চার্টার্ড বিমানে দিল্লি!’ এরপর দুটি বিস্ময়ের ইমোজি দিয়ে হুমায়ুন কবীর লিখেছেন, ‘একবার যাতায়াতে খরচ ৩৫ লাখ টাকা।’ ফের দুটি বিস্ময়ের ইমোজি দিয়ে লিখেছেন, ‘বাপরে!!’ শেষে ফের খোঁচা দিয়ে লিখেছেন, ‘কেউ কি বারণ করবেন?’
বিস্তারিত পড়ুন: ‘বাপরে! কেউ কি বারণ করবেন?’, অভিষেককে খোঁচা দিয়ে এবার কী বললেন তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক?
-
দেশের ৯.৪৪ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি PM কিষাণ সম্মান নিধি যোজনার টাকা
- দু’দিনের বঙ্গ সফরে শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শনিবার বেলা সাড়ে তিনটে নাগাদ হুগলির তারকেশ্বরের মাটি স্পর্শ করবে প্রধানমন্ত্রীর কপ্টার। পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে তারকেশ্বর থেকেই কৃষকদের কল্যাণে বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পের সূচনা করার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, রেল সহ বিভিন্ন প্রকল্পের সূচনাও আজ তারকেশ্বরের মাটি থেকে করবেন প্রধানমন্ত্রী।
- দেশের ৯.৪৪ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি PM কিষাণ সম্মান নিধি যোজনার তেইশ তম কিস্তির টাকা দেওয়ার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারাও কিস্তির দু-হাজার টাকা আজ থেকেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে।
- এক কথায় এক ক্লিকেই আজ তারকেশ্বরের অনুষ্ঠান মঞ্চ থেকে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে মোট ১৮,৮৮০ কোটি টাকা পাঠাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে এ রাজ্যের ৪৫.৩৫ লক্ষেরও বেশি কৃষক প্রায় ৯০৭ কোটি কিস্তির টাকা পাবেন।
-
শোভনদেবের বাড়িতে সিআইডি
- ৩০ মিনিট শোভনদেবের বাড়িতে সিআইডি। সই জালিয়াতি কাণ্ডে শোভনদেবের বাড়িতে চলে জিজ্ঞাসাবাদ। ২০০ শতাংশ সহযোগিতা করেছেন বলে দাবি বর্ষীয়ান রাজনীতিকের।
- ৬ জনের একটি টিম পৌঁছয় শোভনদেবের বাড়িতে। বিদ্রোহী বিধায়করা ইচ্ছে করে জালিয়াতি করেছেন বলে তোপ শোভনদেবের।
-
বাসন্তীতে এসটিএফ-এর বড় সাফল্য, বিপুল আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই তৃণমূল কর্মী
- বাসন্তীতে ফের রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র। উদ্ধার গোলা বারুদ। গোপন সূত্রে খবর পেয়ে বাসন্তীর পেটুয়াখালি এবং শিমুলতলা এলাকায় তল্লাশি চালিয়ে মোট ১৪টি দূরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং ৯৫ রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করেছে এসটিএফ।
- এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাফর শেখ এবং শওকত গায়েন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, ধৃতরা দুজনেই শাসকদল তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী।
-
কালীঘাটে তৃণমূলে ৪৪০ ভোল্ট
তহবিল নিয়ে আরও চাপে মমতার কালীঘাট তৃণমূল। ৪৪০ কোটির তহবিল ফ্রিজ। তিনটে ব্য়াঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করল পুলিশ। তোলা যাবে না টাকা। তৃণমূলে এই অ্যাকাউন্টগুলিতেই কাটমানি, দুর্নীতির টাকা জমা পড়েছে, দাবি বিদ্রোদীদের।
-
যোগ দিবসের প্রস্তুতি তুঙ্গে
- রাত পোহালেই কলকাতায় আবার যোগ দিবসের অনুষ্ঠান। রেড রোডের অনুষ্ঠানে থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- যোগ দিবসের জন্য বিশেষ প্রচারও চলছে সরকারের তরফে। এদিনই মিলেনিয়াম পার্কে নৌকায় চলবে যোগাভ্য়াস, প্রিন্সেপ ঘাটে মেগা ড্রোন শো। থাকছে আঁকা প্রতিযোগিতা, স্যান্ড আর্ট, লেজার শোয়ের আয়োজন।
-
এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর
এদিনই রাজ্যবাসীকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। পোস্টে লিখছেন, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের আমার বোন ও ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা। পশ্চিমবঙ্গের ইতিহাসে ২০ জুন দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনেই নিশ্চিত করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ হিসেবেই থাকবে। এর পিছনে ছিল ড. শ্যামাপ্রসাদ মুখার্জির অমূল্য অবদান। ২০২৬ সালে আমরা ড. মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তীও পালন করছি।
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের আমার বোন ও ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
এই দিনটি এমন এক রাজ্যকে উদযাপন করে যা সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা, সমাজ সংস্কার এবং আরও অনেক বৈচিত্র্যময় ক্ষেত্রে তার অবদানের মাধ্যমে ভারতের ইতিহাসকে রূপদান…
— Narendra Modi (@narendramodi) June 20, 2026
Published On - Jun 20,2026 9:21 AM
