AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Healthy Sleep: ৮ ঘণ্টা ঘুমিয়েও ক্লান্ত লাগছে? এই ৫টি অভ্যাস বদলান এখনই

Lifestyle: এই অভ্যাসগুলো শুধরে নেওয়ার পরেও যদি সপ্তাহের পর সপ্তাহ ক্লান্তি না কমে, তবে চিকিৎসকের পরামর্শ নিন। আয়রন, ভিটামিন ডি, বি ১২-এর ঘাটতি বা থাইরয়েডের সমস্যা এর পিছনে থাকতে পারে। রক্তের সাহারণ পরীক্ষা করিয়ে এর কারণ জানানো উচিত।

| Updated on: Oct 09, 2026 | 5:31 PM
Share
প্রত্যেকদিন পর্যাপ্ত ঘুমোনোর পরেও যদি আপনার অসুস্থ লাগে বা শরীর ভারী লাগে, তবে তা কোনও কোনও দিন স্বাভাবিক মনে হলেও প্রতিদিন হলেই চিন্তা। রোজই যদি সকালে ঘুম থেকে উঠে ক্লান্তি লাগে, তাহলে এর পিছনে জড়িয়ে থাকতে পারে আপনার দৈনন্দিন জীবনের কিছু ছোট অথচ ক্ষতিকর অভ্যাস। (Credit - Unsplash)

1 / 8
পুরো রাত ঘুমোনোর পরেও যদি আপনার শরীর থেকে ক্লান্তি না যায়, তাহলে তা অত্যন্ত হতাশাজনক। এই ক্লান্তি থেকে বাঁচতে দৈনন্দিন জীবনের এমন ৫টি ক্ষতিকর অভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি, যা আপনার শরীরের যাবতীয় এনার্জি শুষে নিচ্ছে। (Credit - Unsplash)

2 / 8
অনেকেই রাতে বিছানায় শুয়ে ঘুমোনোর আগে ঘন্টার পর ঘন্টা ফোন দেখেন। রিল, শর্ট ভিডিও বা গেম খেলে তাঁদের এই সময় কাটানো আসলে তাঁদের ঘুমোতে দেয় না। ফোনের উজ্জ্বল আলো মস্তিষ্ককে সজাগ রাখে ও ঘুম আসতে বাধা দেয়। ফলে ৮ ঘন্টা ঘুমোলেও সেই ঘুম হালকা ও গভীর না হওয়ার ফলে সকালে ক্লান্ত লাগে। (Credit - Unsplash)

3 / 8
সকালে খাবার স্কিপ করা বা দেরিতে লাঞ্চ করার ফলে রক্তের শর্করা কমে যায়, যা ক্লান্তি ও মাথাব্যথার কারণ হয়। মিষ্টি না স্ন্যাক্স সাময়িক এনার্জি দিলেও পরে এই এনার্জি চলে যায়। প্রোটিনযুক্ত সুষম খাবার এনার্জি বজায় রাখতে সাহায্য করে। (Credit - Unsplash

4 / 8
সামান্য কম জল খেলেও আপনার অলস ভাব, ঘুম ঘুম ভাব ও অমনোযোগী করে তুলতে পারে। এসি রুমে বসে অনেকেই জল কম খান। জল ছাড়াও লেবুর জল, ডাবের জল বা ঘোল খাওয়া যেতে পারে। (Credit - Unsplash)

5 / 8
সারাদিন একটানা চেয়ারে বসে কাজ করা সামান্য পরিশ্রমের চেয়েও বেশি ক্লান্তিকর হতে পারে। দীর্ঘক্ষণ শরীর স্থির থাকলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ও পেশী শক্ত হয়ে যায়। তাই প্রতি ঘন্টায় উঠে হাঁটা ও দাঁড়ানো জরুরি। (Credit - Unsplash)

6 / 8
কফি বা চা তাৎক্ষণিকভাবে চনমনে করলেও অতিরিক্ত ক্যাফেইন ঘুমের বারোটা বাজায়। বিশেষ করে বিকেলের পর ক্যাফেইন নেওয়া ক্লান্তি বাড়ায়। তাই কাপের সংখ্যা কমিয়ে চা বা হার্বাল টি নেওয়া ভাল। (Credit - Unsplash)

7 / 8
এই অভ্যাসগুলো শুধরে নেওয়ার পরেও যদি সপ্তাহের পর সপ্তাহ ক্লান্তি না কমে, তবে চিকিৎসকের পরামর্শ নিন। আয়রন, ভিটামিন ডি, বি ১২-এর ঘাটতি বা থাইরয়েডের সমস্যা এর পিছনে থাকতে পারে। রক্তের সাহারণ পরীক্ষা করিয়ে এর কারণ জানানো উচিত। (Credit - Unsplash)

8 / 8
Follow Us