AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vaastu Tips: বাড়ির এই দিকে তুলসী গাছ নেই তো? সাবধান না হলেই বড় বিপদ!

Vaastu Tips: বিশেষ করে কোন দিকে গাছ লাগানো হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। নচেৎ হতে পারে বড় বিপত্তি। জানেন কোন গাছ কোন দিকে রাখা উচিত?

Vaastu Tips: বাড়ির এই দিকে তুলসী গাছ নেই তো? সাবধান না হলেই বড় বিপদ!
Image Credit: Penpak Ngamsathain
| Updated on: Jan 02, 2025 | 4:56 PM
Share

বাস্তু শাস্ত্রে গাছের ভূমিকা অসীম। বাড়িতে শুভ শক্তির সঞ্চার করতে, অশুভ শক্তির বিনাশ ঘটাতে নানা ধরনের গাছ লাগানোর পরামর্শ দেওয়া রয়েছে। শরীর খারাপ হলে, অর্থ কষ্টে ভুগলে, পারিবারিক কলহ হলে সেই সব সমস্যা থেকে মুক্তির জন্য নানা ধরনের গাছ লাগাতে হয়। বাস্তু মতে সেই সব গাছ অশুভ শক্তির প্রভাব কাটিয়ে বাড়িতে ইতিবাচক শক্তিকে ফিরিয়ে আনে। বাড়ির সদস্যদের জীবনে সফলতা বজায় থাকে। কিন্তু বাস্তু শাস্ত্র মতে সেই সব গাছ লাগানোর কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। বিশেষ করে কোন দিকে গাছ লাগানো হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। নচেৎ হতে পারে বড় বিপত্তি। জানেন কোন গাছ কোন দিকে রাখা উচিত?

তুলসী গাছ – হিন্দু ধর্মে তুলসী গাছ প্রায় সব পুজোর কাজে লাগে। তুলসী গাছ ভুলেও দক্ষিণ দিকে লাগাবেন না। কারণ এ দিকে তুলসী গাছ লাগানোকে অশুভ মনে করা হয়। এর প্রভাবে আর্থিক অনটন দেখা দেয়। দক্ষিণ দিককে পিতৃপুরুষদের দিক বলা হয়। তাই দক্ষিণ দিকে তুলসী গাছ লাগাতে নেই।

শমি গাছ – বাস্তু শাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিকে শমি গাছ লাগানো উচিত নয়। এর ফলে বাস্তু দোষ উৎপন্ন হয়। পূর্ব বা ঈশান কোণে শমি গাছ লাগালে বাস্তু দোষ দূর হয়। শমি গাছ শনির সঙ্গে সম্পর্কযুক্ত। তাই এই গাছ লাগলে শনি প্রসন্ন হন।

মানি প্লান্ট – অধিকাংশ বাড়িতেই মানি প্লান্ট থাকে। জল বা মাটি দুটোতেই মানি প্লান্ট লাগানো যায়। এর রক্ষণাবেক্ষণেও অধিক পরিশ্রম করতে হয় না। এই গাছ অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত। এই গাছ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির সদস্যদের উন্নতি হয়। এর প্রভাবে বাড়িতে সুখ-শান্তির বাস হয়। তবে ভুল দিকে মানি প্লান্ট লাগালে পরিবারের আর্থিক পরিস্থিতির ওপর এর কুপ্রভাব পড়ে। বাস্তু মতে, দক্ষিণ দিকে ভুলেও মানি প্লান্ট লাগাবেন না।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন