AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shivling Rules: ঠাকুরঘরে শিবলিঙ্গ স্থাপন করবেন? কপালে দুঃখ ডেকে আনার আগে জানুন সঠিক নিয়ম

Puja Rules: হিন্দু ধর্মে মহাশিবরাত্রির রাতকে অত্যন্ত গুরুত্ব বলে মনে করা হয়। মহাশিবরাত্রির পবিত্র উৎসব এবছর পালিত হবে ৮ মার্চ। যদি এই পবিত্র দিনে ঘরের শুদ্ধ জায়গায় শিবলিঙ্গ স্থাপন করার কথা ভাবেন, তাহলে তা একদম সঠিক ভাবছেন। তবে বাড়ি ও শিবমন্দির কখনও এক নয়।  তাই বাড়িতে মহাদেবকে স্থাপন করার আগে বেশ কিছু নিয়ম মাথায় রাখা উচিত। 

Shivling Rules: ঠাকুরঘরে শিবলিঙ্গ স্থাপন করবেন? কপালে দুঃখ ডেকে আনার আগে জানুন সঠিক নিয়ম
| Updated on: Mar 06, 2024 | 2:26 PM
Share

সামনেই মহাশিবরাত্রি। আর তাই মনের ইচ্ছে পূরণের জন্য এখন থেকেই অনেকে শিবরাত্রির উপবাস কীভাবে রাখবেন, কোন মন্দিরে যাবেন শিবলিঙ্গের মাথায় জল ঢালতে, তার প্ল্যান করছেন। তবে এই মহাশিবরাত্রিতে তৈরি হচ্ছে সবচেয়ে শুভ ও বিরল মহাযোগ। ফলে এবছরের শিবরাত্রি যে অত্যন্ত শুভ হতে চলেছে, তা বলাই বাহুল্য়। হিন্দু ধর্মে মহাশিবরাত্রির রাতকে অত্যন্ত গুরুত্ব বলে মনে করা হয়। মহাশিবরাত্রির পবিত্র উৎসব এবছর পালিত হবে ৮ মার্চ। যদি এই পবিত্র দিনে ঘরের শুদ্ধ জায়গায় শিবলিঙ্গ স্থাপন করার কথা ভাবেন, তাহলে তা একদম সঠিক ভাবছেন। তবে বাড়ি ও শিবমন্দির কখনও এক নয়।  তাই বাড়িতে মহাদেবকে স্থাপন করার আগে বেশ কিছু নিয়ম মাথায় রাখা উচিত। বাড়ির মন্দিরে শিবলিঙ্গ স্থাপন করার ফলে পরিবারের সদস্যদের উপর অনেক প্রভাব রয়েছে যা জীবনে বিপর্যয় সৃষ্টি করতে পারে। বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করা উচিত কি না বা তার প্রভাব বাড়িতে ও পরিবারের উপর প্রভাব পড়বে কিনা, তা আগাম জানা উচিত…

বাড়িতে মন্দিরে শিবলিঙ্গ স্থাপন করা উচিত কি?

প্রথমেই জেনে আনা উচিত, মহাদেবকে ধ্বংসকারী বা রুদ্ররূপী বলে মনে করা হয়। ভগবান শিব ত্রিত্বের মধ্যে ধ্বংসের প্রতীক। ত্রিলোক শূন্যেরও প্রতীক। ধর্মমতে, শিব মৃত্যু ও ধ্বংসের জন্য পরিচিত। এই কারণেই ঘরে শিবলিঙ্গ রাখা উচিত নয়।

শিবলিঙ্গের বদলে শিবের পরিবারকে একসঙ্গে মন্দিরে রাখা উচিত

যদি কোনও ভক্ত শিবলিঙ্গ রাখতে চান তাহলে তার জায়গায় শিব পরিবারের ছবি ও মূর্তিও রাখা উচিত। তাতে বাড়ির সদস্যদের মধ্যে ঐক্য বজায় থাকে। যাঁরা অবিবাহিত ও ষোলো সোমবার উপবাস করেন, তাঁদের শিব পরিবারের ৩ ইঞ্চির চেয়ে বড় মূর্তি ঘরে রাখা উচিত নয়। সন্ন্যাস ও অবিবাহিতরা শিবলিঙ্গের ঠাকুরঘরে রেখে পুজো করতে পারেন।  শিবের আধ্যাত্মিক পথ বেছে নিলে তাঁরাও শিবলিঙ্গ স্থাপন করে পুজো করতে পারেন। পরিবার নিয়ে সুখে-শান্তিতে বাস করার পরেও যদি ঠাকুরঘরে এই কাজ করে থাকেন , তাহলে পরিবার ধ্বংসের মুখে পড়তে পারেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?