AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World Test Championship: অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে উড়িয়ে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা, ভারতের অবস্থান কোথায়?

AUS vs SA: এই টেস্টের পরে এই মুহূর্তে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১২ ম্যাচ খেলে ৯ ম্যাচেই জিতেছে স্মিথের দল। এই মুহূর্তে তাদের পয়েন্টের শতাংশ ৭৫। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ৬ টেস্টের মধ্যে ৪ ম্যাচেই জিতেছে তারা। এই মুহূর্তে তাদের পয়েন্টের শতাংশ ৭২.২২।

World Test Championship: অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে উড়িয়ে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা, ভারতের অবস্থান কোথায়?
ভারতীয় ক্রিকেটImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 23, 2026 | 12:40 PM
Share

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস দেখেই আন্দাজ করা গিয়েছিল, যে কী হবে টেস্টের ভাগ্য। সেটাই মিলে গেল। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার তোলা ৪২৫/৯ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ৯৯ ও দ্বিতীয় ইনিংসে ২৯৫ রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এর ফলে এক ইনিংস ও ৩১ রানে জিতল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকার অবস্থা কী? কোথায় আছে ভারত?

এই টেস্টের পরে এই মুহূর্তে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১২ ম্যাচ খেলে ৯ ম্যাচেই জিতেছে স্মিথের দল। এই মুহূর্তে তাদের পয়েন্টের শতাংশ ৭৫। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ৬ টেস্টের মধ্যে ৪ ম্যাচেই জিতেছে তারা। এই মুহূর্তে তাদের পয়েন্টের শতাংশ ৭২.২২। তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় ও ২ ম্যাচে হারতে হয়েছে বাভুমাদের। দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতাংশ ৬৬.৬৭। চারে আছে বাংলাদেশ। ৬ টেস্টের মধ্যে ৩ টেস্টে জিতেছে বাংলাদেশ। তাদের পয়েন্টের শতাংশ ৫৫.৫৬। এর পরেই আছেন গিলরা। ১১টি টেস্ট খেলে ৫টি ম্যাচে জয় ও ৪টি ম্যাচে হার হয়েছে ভারতের। ভারতের পয়েন্টের শতাংশ ৫১.৫২।

এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্ট ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টি টেস্ট বাকি ভারতের। এই বাকি ৭ টেস্ট ম্যাচে কমপক্ষে ৫টি ম্যাচে জিততেই হবে ভারতকে। তাহলেই তাদের পয়েন্টের শতাংশ বাড়বে। সেই ক্ষেত্রে প্রথম দুই দল খেলবে ফাইনাল। তাহলেই ভারত দ্বিতীয় স্থানে থাকবে ও ফাইনালে খেলতে পারবে প্রথমে থাকা দলের বিরুদ্ধে।

Follow Us