AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AUS vs BAN 2nd Test Scorecard: ২য় টেস্টেই স্বমহিমায় অস্ট্রেলিয়া, স্টার্কের আগুনে বোলিংয়ে কুপোকাত বাংলাদেশ!

Mitchell Starc: বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই উইকেট পান তিনি। এর মধ্যেই আবার টেস্ট ইতিহাসের দ্রুততম ৫ উইকেট পাওয়ার রেকর্ডও গড়লেন তিনি। এমনকি এই বাংলাদেশের লোয়ার অর্ডারের বদান্যতায় ৪৩ রানের লজ্জার রেকর্ডের নজিরও ভেঙে দিল বাংলাদেশ। এই মুহূর্তে অজি পেসারের টেস্টে উইকেট সংখ্যা ৪৪০। আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই ৪৫০-এর গন্ডি পার করবেন তিনি।

AUS vs BAN 2nd Test Scorecard: ২য় টেস্টেই স্বমহিমায় অস্ট্রেলিয়া, স্টার্কের আগুনে বোলিংয়ে কুপোকাত বাংলাদেশ!
মিচেল স্টার্ক: ১০-৬-১২-৬ Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 22, 2026 | 12:10 PM
Share

ম্যাকে : বেশি নয়, দিন কয়েক আগেই অস্ট্রেলিয়ার ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে (Australia) হারিয়েছে বাংলাদেশ (Bangladesh)। ২০০০ সাল থেকে এই প্রথম অজিদের বিরুদ্ধে জয় পেলেন শান্তরা (Nazmul Hassan Shanto)। কিন্তু ২য় টেস্টে আবার যে কে সেই। প্রথম দিনের লাঞ্চ শেষ হবার কিছুক্ষন পরেই ৬৪ রানের মধ্যে অল আউট হয়ে গিয়েছে বাংলাদেশ। ভয়াবহ বোলিং করলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। ১২ রান দিয়ে ৬ উইকেট পেয়েছেন স্টার্ক।

শনিবার সকালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম দিনের প্রথম সেশনে স্টার্ককে খেলা একপ্রকার অপ্রতিরোধ্য লাগছিল। একসময় বাংলাদেশের স্কোর ছিল ১২/৫। প্রথম ৬ জন ব্যাটারের মধ্যে ৫ জনই ৪ জন ০ রানে আউট হয়েছেন, ৫ জনকেই আউট করেছেন স্টার্ক। একসময় এমনও মনে হচ্ছিল, ২০২১ সালে ভারতের ৩৬ অল আউটের রেকর্ডও ভেঙে যেতে পারে। কিন্তু শেষে কোনও মতে লোয়ার অর্ডারের সাহায্যে ৫০ রানের স্কোর পার করে বাংলাদেশ। তাদের ইনিংস শেষ হয় ৬৪ রানে। শেষ জুটির পার্টনারশিপে রান উঠেছে ২৩। গোটা বাংলাদেশ ইনিংসে সর্বোচ্চ স্কোর শরিফুল ইসলামের (১৪)। তাইজুল ইসলাম অপরাজিত থাকেন ১১ রানে। অধিনায়ক শান্ত প্রথম বলেই আউট হয়ে গোল্ডেন ডাক হয়ে ফেরেন। স্টার্কের সাফল্যের পাশাপাশি চূড়ান্ত ভাল পারফরম্যান্স করেছেন ক্যাপ্টেন কামিন্সও। নিয়েছেন ৩ উইকেট। ১টি উইকেট পেয়েছেন হ্যাজলউড।

এই ইনিংসের ফলে আরও একটি রেকর্ড গড়লেন স্টার্ক। বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই উইকেট পান তিনি। এর মধ্যেই আবার টেস্ট ইতিহাসের দ্রুততম ৫ উইকেট পাওয়ার রেকর্ডও গড়লেন তিনি। এমনকি এই বাংলাদেশের লোয়ার অর্ডারের বদান্যতায় ৪৩ রানের লজ্জার রেকর্ডের নজিরও ভেঙে দিল বাংলাদেশ। এই মুহূর্তে অজি পেসারের টেস্টে উইকেট সংখ্যা ৪৪০। আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই ৪৫০-এর গন্ডি পার করবেন তিনি। তবে বাংলাদেশের কাছে এখন দ্বিতীয় ইনিংসে বড় রান তোলাই চ্যালেঞ্জ, কারণ বিপক্ষের একজন বোলারের নাম মিচেল স্টার্ক।

Follow Us