AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Live Updates: শাহের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, শহরের ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

| Updated on: Aug 22, 2026 | 12:12 PM
Share

Kolkata-West Bengal Live Updates Today: মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডের পরই ২৫টি হোটেলকে শোকজ নোটিস দমকলের। ১৬টি হোটেল ও রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন হোটেলে চলছে দমকল ও পুরসভার যৌথ অভিযান।

West Bengal News Live Updates: শাহের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, শহরের ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফাইল চিত্র।Image Credit: PTI

LIVE NEWS & UPDATES

  • 22 Aug 2026 12:12 PM (IST)

    পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তোলা হচ্ছে আদালতে

    • আজ ফের আদালতে তোলা হচ্ছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে।
    • সরকার বদলেছে, তাই বিরোধীদের প্রতি এমন আচরণ! সাফ জবাব নির্মল ঘোষের।
    • সরকার বদলেছে, তাই বিরোধিদের সাথে নতুন সরকারের এমন আচরণ। আজ আদালতে যাবার জন্য মেডিকেল করে ফেরার পথে আক্ষেপের কথা জানালেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ।
  • 22 Aug 2026 12:10 PM (IST)

    স্কুলের মধ্যেই ছাত্র-ছাত্রী ও অশিক্ষক কর্মীর মারপিট

    মালদহ-র স্কুলে ছাত্র-ছাত্রী ও এক মহিলা অশিক্ষক কর্মীর মধ্যে ব্যাপক মারামারি। স্কুলের মধ্যেই একে অন্যকে মারধর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মারামারির ছবি।

  • 22 Aug 2026 12:09 PM (IST)

    নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

    • পূর্ব বর্ধমানের গলসিতে ১৬ বছরের এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
    • মৃতার নাম প্রিয়া বাউরী। তাঁর বাবার বাড়ি গলসির পোতনা গ্রামে।
    • পরিবারের দাবি, বাড়ির অমতে প্রায় সাত-আট মাস আগে গলসির জাগুলিপাড়ার বাসিন্দা শুভ বাউরীর সঙ্গে প্রিয়ার বিয়ে হয়েছিল।
    • সম্প্রতি স্বামীর সঙ্গে গলসির খেতুড়া গ্রামে মামা-শ্বশুরের বাড়িতে বেড়াতে যান প্রিয়া। অভিযোগ, বৃহস্পতিবার সকালে সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
  • 22 Aug 2026 12:08 PM (IST)

    ঘাটালে কমছে জল যন্ত্রণা

    • প্লাবিত ঘাটালে কমছে বন্যার জল। ঘাটালের শিলাবতী ও মনশুকার ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয়েছিল ঘাটাল পৌর ও গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা।
    • জলে ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি, নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত। ঘাটাল পৌরসভার, ১,২,৩,৪,৫,৬,৭,৮ ৯ ও ১০ নম্বর ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে।
  • 22 Aug 2026 12:08 PM (IST)

    অমিত শাহ-শুভেন্দু অধিকারীর বৈঠক

    • পাহাড় নিয়ে বড় বৈঠক অমিত শাহের। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
    • প্রথম বৈঠকে মূল আলোচ্য শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা। সীমান্ত নজরদারি, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় এবং নতুন ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড’ নিয়ে আলোচনা হতে পারে। এই বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ করতে পাশাপাশি বিএসএফ, এসএসবির উচ্চ পদস্থ আধিকারিকরা থাকবেন।
    • দ্বিতীয় বৈঠকের মূল ফোকাস দার্জিলিং পাহাড়ের ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’ বা Permanent Political Solution (PPS)। পাহাড় সমস্যা সমাধানের রোডম্যাপ কী হবে, তা নিয়েই বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা।

রাজ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাহাড় নিয়ে বড় বৈঠক অমিত শাহের। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আজ সকালে শিলিগুড়ির হোটেল মেফেয়ারে পরপর দুটি গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। মূল আলোচ্য শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা। সীমান্ত নজরদারি, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় এবং নতুন ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড’ নিয়ে আলোচনা হতে পারে। এই বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ করতে পাশাপাশি বিএসএফ, এসএসবির উচ্চ পদস্থ আধিকারিকরা থাকবেন। অন্যদিকে, মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডের পরই ২৫টি হোটেলকে শোকজ নোটিস দমকলের। ১৬টি হোটেল ও রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন হোটেলে চলছে দমকল ও পুরসভার যৌথ অভিযান। রাজ্যের সমস্ত খবরের আপডেট দেখে নিন এক নজরে-

Published On - Aug 22,2026 12:07 PM

Follow Us