AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেটে রদবদল, এবার প্রাক্তন ক্রিকেটারই সহকর্মী গম্ভীরদের!

Sairaj Bahutule: ক্রিকেটার ছাড়া তাঁর কোচিং কেরিয়ারও যথেষ্ট সম্মানজনক। বহু রাজ্য ক্রিকেট সংস্থার কোচের পদ সামলেছেন তিনি। কোচিং করেছেন বিদর্ভ, কেরল, গুজরাট ও বাংলার দলের হয়ে। এছাড়াও তিনি বিসিসিআই-য়ের সেন্টার অফ এক্সেলেন্সের হয়ে সাড়ে তিন বছর কোচিংয়ের দায়িত্বও সামলেছেন।

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেটে রদবদল, এবার প্রাক্তন ক্রিকেটারই সহকর্মী গম্ভীরদের!
Sairaj Bahutule will be the new coach.Image Credit: BCCI
| Edited By: | Updated on: Jun 03, 2026 | 12:14 PM
Share

কলকাতা : সদ্যই শেষ হয়েছে আইপিএল (IPL 2026)। পরপর দুই বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলি (Virat Kohli)-রজত পাতিদারের (Rajat Patidar) আরসিবি (RCB)। আগামী শনিবার, ৬ জুন থেকে নিউ চণ্ডীগড়ের মাটিতে শুরু হতে চলেছে ভারত বনাম আফগানিস্তান (IND vs AFG) টেস্ট ম্যাচ। এই ম্যাচটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) সাইকেলের অন্তর্ভুক্ত নয়। তবে এর মধ্যেই নতুন আপডেট এসেছে ভারতীয় দলকে নিয়ে। দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সাইরাজ বাহুতুলে (Sairaj Bahutule)। এই সময় তিনিই কুলদীপ, বরুণ, অক্ষরদের কোচিং করাবেন।

ভারতের হয়ে ২টি টেস্ট ও ৮টি ওডিআই ম্যাচ খেলেছেন সাইরাজ। ফার্স্ট ক্লাসে খেলেছেন ১৮৮টি ম্যাচ। ফার্স্ট ক্লাস ক্রিকেটে সর্বাধিক স্কোর ১৩৪ নট আউট। বোলিংয়ে ২ টেস্টে ২ উইকেট ও ৮ ওডিআই ম্যাচে ২ উইকেট মিলিয়ে দেশের জার্সিতে মোট ৪ উইকেট পেয়েছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে মোট ৬৩০টি উইকেট পেয়েছেন সাইরাজ। দেশের জার্সিতে ১৯৯৭-২০০৩ পর্যন্ত খেলেছেন সাইরাজ। এমনকি তাঁকে একসময় শ্রেষ্ঠ স্পিনার অলরাউন্ডার বলা হত।

BCCI Notice

নিজের দায়িত্ব সামলানো নিয়ে সাইরাজ বললেন,”ভারতীয় পুরুষ দলের স্পিন বোলিংয়ের কোচ হিসেবে নিযুক্ত হওয়া আমার পক্ষে খুব সম্মানের ব্যাপার। একজন খেলোয়াড় হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করা ছিল অত্যন্ত গর্বের বিষয়। একইভাবে আমি কোচিংয়ের মাধ্যমেও ভারতীয় দলে কাজ করতে মুখিয়ে রয়েছি। আমি চাই সব ফরম্যাটে দলের সেরা পারফরম্যান্স দিতে।”

ক্রিকেটার ছাড়া তাঁর কোচিং কেরিয়ারও যথেষ্ট সম্মানজনক। বহু রাজ্য ক্রিকেট সংস্থার কোচের পদ সামলেছেন তিনি। কোচিং করেছেন বিদর্ভ, কেরল, গুজরাট ও বাংলার দলের হয়ে। এছাড়াও তিনি বিসিসিআই-য়ের সেন্টার অফ এক্সেলেন্সের হয়ে সাড়ে তিন বছর কোচিংয়ের দায়িত্বও সামলেছেন। তার সঙ্গে ২০২২ ও ২০২৪ সালে ভারতের অনুর্ধ্ব ১৯ দলে বোলিং কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন সাইরাজ। এমনকি আইপিএলেও বেশ কিছু দলের দায়িত্ব নিতে দেখা গিয়েছে তাঁকে।

Follow Us