AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gurpreet Singh: ম্যাচ হেরে সাফাই দিলেন গুরপ্রীত, ভারতের প্রশংসা ব্রাজিল কোচ আন্সেলোত্তির

Carlo Ancelotti: এই ম্যাচের পর ভারতের পরের ম্যাচ আবার ৬ অক্টোবর, উরুগুয়ের বিরুদ্ধে। ব্রাজিলের বিরুদ্ধে এই ভারতকে রীতিমতো লড়াই করতে দেখা গিয়েছে। তবে আশা করা হচ্ছে, সেদিনও এই রকমই লড়াই করতে দেখা যাবে ভারতের ছেলেদের। ভারতের বিরুদ্ধে খেলার পর ভারত নিয়ে ইতিবাচক কথা বললেন ব্রাজিল কোচ আন্সেলোত্তিও।

Gurpreet Singh: ম্যাচ হেরে সাফাই দিলেন গুরপ্রীত, ভারতের প্রশংসা ব্রাজিল কোচ আন্সেলোত্তির
কার্লো আন্সেলোত্তি ও ভারতীয় দলImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 04, 2026 | 12:04 PM
Share

কলকাতা : ঐতিহাসিক ভারত বনাম ব্রাজিল ম্যাচে ভারত হেরেছে ৪-০ ফলে। গোল করেছেন এস্তেভাও, পেদ্রো। জোড়া গোল করেছেন স্যামুয়েল লিনো। কিন্তু ম্যাচের পর দেখা গেল দুটো দুই রকম দৃশ্য। এক, প্রথমার্ধে নিজের ভুলে দুই গোল খেয়ে মাঠ ছাড়লেন ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং। অন্যদিকে, গোল না করতে পেরে হতাশ ভারতের ফরোয়ার্ড রায়ান উইলিয়ামস। তবুও, ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে নিজের ভুল স্বীকার করলেন না গুরপ্রীত। একই সঙ্গে ভারতের প্রশংসা শোনা গেল ব্রাজিল কোচ ডন কার্লোর মুখে।

ম্যাচের পর গুরপ্রীত বলেন, “খুব ভাল লেগেছে ব্রাজিলের বিরুদ্ধে খেলার পর। আমরা বেশ ভাল খেলেছি। যদিও, এতো বড় দলের বিরুদ্ধে খেললে ছোটখাটো ভুলকেও অনেক বড় করে দেখা হয়। আমরা দেখেছি প্রত্যেকে কেমন খেলেছে। আমরা শুধু ডিফেন্সিভ খেলিনি, আক্রমণও করেছি। ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে খেলা খুব ভাল একটি অভিজ্ঞতা। আমাদের এই ম্যাচ থেকে অনেক কিছু শিখতে হবে। আমি দলের জন্য গর্বিত।”

ভারতের বিরুদ্ধে খেলার পর ভারত নিয়ে কথা বললেন ব্রাজিল কোচ আন্সেলোত্তিও। তাঁর কথায়,“ভারত নিজেদের মতো করে খেলার চেষ্টা করেছে। ওরা ভাল খেলেছে। ডিফেন্স করেছে, অ্যাটাক করেছে, কাউন্টার-অ্যাটাক করার চেষ্টা করেছে। আমাদের গোল করতে কিছুটা সমস্যা হয়েছিল। আমরা ভাল ডিফেন্স করেছি। যদি ভারতীয় দল ওদের পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারত, তাহলে আমাদের আরও অসুবিধের সম্মুখীন হতে হত।”

এই ম্যাচের পর ভারতের পরের ম্যাচ আবার ৬ অক্টোবর, উরুগুয়ের বিরুদ্ধে। ব্রাজিলের বিরুদ্ধে এই ভারতকে রীতিমতো লড়াই করতে দেখা গিয়েছে। তবে আশা করা হচ্ছে, সেদিনও এই রকমই লড়াই করতে দেখা যাবে ভারতের ছেলেদের ।

Follow Us