AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্রেট লি ও আশা ভোঁসলে, যেদিন সংগীতের সুরে মজেছিল ক্রিকেট দুনিয়া!

Asha Bhosle : আশাজির সঙ্গে ডুয়েট গাইলেন লি। গিটার হাতে সুরের ঝংকার তুললেন লি ও গান গাইলেন কিংবদন্তি আশা ভোঁসলে। তাঁদের গাওয়া গানের নাম "ইউ আর দ্য ওয়ান ফর মি (হিন্দিতে হাঁ ম্যায় তুমহারা হুঁ)। ইংলিশ শব্দগুলি লেখা ও গাওয়া, দুই-ই করেছিলেন লি এবং হিন্দি ভাষার গানটি গেয়েছিলেন আশাজি। মুক্তির পরেই গানটি হিট হয়ে গিয়েছিল ও এই দ্বৈত ভাষার জন্য দ্রুত প্রশংসনীয় হতে শুরু করেছিল।

ব্রেট লি ও আশা ভোঁসলে, যেদিন সংগীতের সুরে মজেছিল ক্রিকেট দুনিয়া!
আশাজির স্মৃতিচারণায় ব্রেট লি!Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 13, 2026 | 3:52 PM
Share

কলকাতা : একজন সুরের সম্রাজ্ঞী, অন্যজন গতির রাজা। আদপে দুইজনের গতিপথ আলাদা হলেও একবার মিলেছিলেন তাঁরা। আশা ভোঁসলে ও ব্রেট লি – দুই ভিন্ন জগতের দুই কিংবদন্তি। গতকাল, রবিবার চির বিদায় ঘটেছে আশার। সেই নিয়েই গোটা দেশের মন খারাপ কিন্তু ব্রেট লি ? আশার প্রয়াণের পর চর্চায় উঠে এসেছে এই ঘটনা, যখন ব্রেট লি ২০০৬ সালে একটি ডুয়েট গেয়েছিলেন আশার সঙ্গে।

২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে তখন। ভারত আয়োজক দেশ। সেই সময়েই ‘আশা অ্য়ান্ড ফ্রেন্ডস’ নামক একটি প্রজেক্ট চলাকালীন লিয়ের কাছে প্রস্তাব আসে কর্তৃপক্ষের কাছে। অজি পেসার নিজেও সংগীতের অনুরাগী। তাই প্রস্তাব পেয়েই সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছিলেন লি। লিয়ের নিজের ব্যান্ড ছিল সেই সময়, যার নাম ‘সিক্স অ্যান্ড আউট’। কিন্তু আশাজির সঙ্গে গান গাওয়া যেকোনও সংগীত প্রেমীর কাছেই স্বপ্ন।

সেসময়ে আশাজির সঙ্গে ডুয়েট গাইলেন লি। গিটার হাতে সুরের ঝংকার তুললেন লি ও গান গাইলেন কিংবদন্তি আশা ভোঁসলে। তাঁদের গাওয়া গানের নাম “ইউ আর দ্য ওয়ান ফর মি (হিন্দিতে হাঁ ম্যায় তুমহারা হুঁ)। ইংলিশ শব্দগুলি লেখা ও গাওয়া, দুই-ই করেছিলেন লি এবং হিন্দি ভাষার গানটি গেয়েছিলেন আশাজি। মুক্তির পরেই গানটি হিট হয়ে গিয়েছিল ও এই দ্বৈত ভাষার জন্য দ্রুত প্রশংসনীয় হতে শুরু করেছিল।

পরে লি বলেছেন,”আশাজি খুব রসিক একজন মানুষ। এমন কিংবদন্তির সঙ্গে গান গাওয়ার সুযোগ পাওয়া খুব ভাগ্যের।” লিয়ের ব্যাপারে আশা ভোঁসলের মত ছিল,”লি অদ্ভুত সরল একজন মানুষ। রেকর্ডিংয়ের সময় ও ছিল শান্ত একজন ছাত্র।” ৯২ বছর বয়সে মারা গেলেন আশা ভোঁসলে। তাঁর মৃত্যুতে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হল বটেই, সেই সঙ্গে ভারতীয় চলে গেলেন স্বর্ণযুগের শেষ তারাও।

Follow Us
সংবিধানের ১৪২ এ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করবে সুপ্রিম কোর্ট?
সংবিধানের ১৪২ এ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করবে সুপ্রিম কোর্ট?
জিতেন্দ্র তিওয়ারি জিতলে বড় পদ দেওয়ার আশ্বাস অমিত শাহের
জিতেন্দ্র তিওয়ারি জিতলে বড় পদ দেওয়ার আশ্বাস অমিত শাহের
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল