AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: ইংল্যান্ড সফরের দল ঘোষণা কবে? বেছে নেওয়া হবে নতুন ক্যাপ্টেনও…

India Tour of England: টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিয়েছেন রোহিত শর্মা। এই সিরিজে ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেনও দেখা যাবে। এখনও অবধি যা সম্ভাবনা, নেতৃত্বের দৌড়ে এগিয়ে তরুণ ব্যাটার শুভমন গিল। দল ঘোষণা কবে?

Indian Cricket: ইংল্যান্ড সফরের দল ঘোষণা কবে? বেছে নেওয়া হবে নতুন ক্যাপ্টেনও...
Image Credit: PTI FILE
| Updated on: May 11, 2025 | 6:00 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফিরছে। সম্ভাব্য তারিখ মনে করা হচ্ছে ১৬ মে। যদিও তরফে বোর্ডের সরকারি ঘোষণার অপেক্ষা। আইপিএল শেষ হলেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। এই সিরিজ দিয়েই পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু হচ্ছে ভারতের। কয়েকদিন আগেই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিয়েছেন রোহিত শর্মা। এই সিরিজে ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেনও দেখা যাবে। এখনও অবধি যা সম্ভাবনা, নেতৃত্বের দৌড়ে এগিয়ে তরুণ ব্যাটার শুভমন গিল। দল ঘোষণা কবে?

পাঁচ ম্যাচের সিরিজ। রোহিত শর্মার অবসরের পর ক্যাপ্টেন্সি নিয়ে কঠিন সিদ্ধান্ত। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভমন গিলকে ডেপুটি করা হয়েছিল রোহিতের। তখন থেকেই জল্পনা চলছিল, পরবর্তী ক্যাপ্টেন ভাবা হচ্ছে তাঁকেই। টি-টোয়েন্টিতে আপাতত সূর্যকুমার যাদবই থাকছেন। তবে ওয়ান ডে-তেও রোহিত পরবর্তী সময়ে শুভমনকে দেখা যেতে পারে। রোহিত টেস্ট থেকে অবসর নিলেও ওয়ান ডে খেলবেন, জানিয়ে দিয়েছেন।

এখনও অবধি যা খবর, ১৬ কিংবা ১৭ মে ইংল্যান্ড সফরের দল ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার আগে বেশ কিছু বিষয় নিয়ে ভাবনা রয়েছে। তার মধ্যে অন্যতম বিরাট কোহলির সিদ্ধান্ত। রোহিতের মতো তিনিও টেস্ট থেকে অবসরের ইচ্ছে প্রকাশ করেছেন। যদিও অবসর ঘোষণা করেননি। বিরাটকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করা হচ্ছে, এমনটাই খবর। বিরাট খেলতে রাজি হবেন বা সিদ্ধান্ত বদলাবেন কি না, এ বিষয়ে নিশ্চয়তা নেই। স্কোয়াড ঘোষণার দিকেই তাই নজর।

আরও একটা ভাবনা রয়েছে। পেস বোলিং আক্রমণ। জসপ্রীত বুমরার সঙ্গে বোলিং আক্রমণে, সিরাজ, প্রসিধ কৃষ্ণদের দেখা যেতে পারে। যদিও মহম্মদ সামির মতো সিনিয়র পেসারকে নিয়ে চিন্তা। আইপিএলে তাঁর পারফরম্যান্স ভরসা দিতে পারেনি। ফরম্যাট আলাদা হলেও যা ভাবনায় রেখেছে বোর্ডকে।

Follow Us
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'পাশ' করলেই ভোটের লাইনে
'পাশ' করলেই ভোটের লাইনে
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের