AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CSK Retention List for IPL 2025: প্রথম বার IPL-এ আনক্যাপড ধোনি, ঋতু-জাডেজাসহ কাদের উপর ভরসা রাখল CSK?

Chennai Super Kings Retention Players List for IPL 2025: পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস মোট ৫ জন ক্রিকেটারকে রিটেন করে রেখেছে। এই প্রথম বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।

CSK Retention List for IPL 2025: প্রথম বার IPL-এ আনক্যাপড ধোনি, ঋতু-জাডেজাসহ কাদের উপর ভরসা রাখল CSK?
প্রথম বার IPL-এ আনক্যাপড ধোনি, ঋতু-জাডেজাসহ কাদের উপর ভরসা রাখল CSK?Image Credit: X
| Updated on: Oct 31, 2024 | 7:33 PM
Share

কলকাতা: ইয়েলোব্রিগেডে ধোনি-জমানা শেষ হচ্ছে না। আরও একটা বছর সিএসকের জার্সিতে মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে। পঁচিশের আইপিএলের মেগা নিলামের (IPL 2025 Mega Auction) আগে সিএসকে (CSK) যে রিটেনশন তালিকা প্রকাশ করল, তাতে প্রত্যাশা মতো জ্বলজ্বল করছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম। তবে মাহির ক্ষেত্রে একটা বিরাট বদল হয়েছে। এই প্রথম বার আনক্যাপড প্লেয়ার হিসেবে আইপিএলে খেলতে চলেছেন ধোনি। ৪ কোটি টাকা দিয়ে তাঁকে রিটেন করেছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

৫ বছর আগে শেষবার ধোনি খেলেছেন ভারতের হয়ে। যে কারণে তিনি আসন্ন আইপিএলে আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলবেন। ধোনিই সিএসকের মস্তিষ্ক। এ বারও উইকেটের পিছন থেকে টিমকে ট্রফি জেতানোর স্বপ্ন দেখাবেন। মাহিকে রাখার পাশাপাশি ঋতুরাজ গায়কোয়াড়ে ভরসা রাখল চেন্নাই। ক্যাপ্টেন ঋতুকে ১৮ কোটি টাকা দিয়ে ধরে রাখল চেন্নাই। তাঁর পাশাপাশি অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকেও রেখেছে ইয়েলোব্রিগেড।

এক ঝলকে দেখে নিন কে কত টাকা পেল চেন্নাই সুপার কিংসের রিটেন লিস্টে —

  • ঋতুরাজ গায়কোয়াড় – ১৮ কোটি
  • রবীন্দ্র জাডেজা – ১৮ কোটি
  • মাতিসা পাথিরানা – ১৩ কোটি
  • শিবম দুবে – ১২ কোটি
  • মহেন্দ্র সিং ধোনি – ৪ কোটি

ধোনি-ঋতু-জাডেজার পাশাপাশি শ্রীলঙ্কার তরুণ বোলার মাতিসা পাথিরানাকে রিটেন করল কেকেআর। ধোনির ছত্রছায়ায় গত আইপিএলে মাতিসা জ্বলে উঠেছিলেন। মাহিকে বাবার মতো সম্মান, শ্রদ্ধা করেন মাতিসা। এই তরুণ তুর্কির পাশাপাশি চেন্নাই শিবিরের ভরসা পেয়েছেন শিবম দুবে। ৫ ক্রিকেটার রিটেন করার পর সিএসকের পার্সে রয়েছে ৫৫ কোটি টাকা। রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, তুষার দেশপান্ডে, শার্দূল ঠাকুরদের মধ্যে থেকে কোনও ক্রিকেটারকে নিতে পারে চেন্নাই।

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ