AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL: নাইট অধ্যায়ে টানবেন ইতি? দিল্লি টানছে শ্রেয়সকে, নতুন ঠিকানার খোঁজে IPL নিলামে পন্থ

আজ, বৃহস্পতিবার আইপিএলের ১০ দল বোর্ডকে তাদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা জমা দেবে। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, নাইট শিবিরে আর থাকতে চাইছেন না শ্রেয়স।

IPL: নাইট অধ্যায়ে টানবেন ইতি? দিল্লি টানছে শ্রেয়সকে, নতুন ঠিকানার খোঁজে IPL নিলামে পন্থ
IPL: নাইট অধ্যায়ে টানবেন ইতি? দিল্লি টানছে শ্রেয়সকে, নতুন ঠিকানার খোঁজে IPL নিলামে পন্থImage Credit: X
| Updated on: Oct 31, 2024 | 1:24 PM
Share

কলকাতা: কেকেআরের (KKR) সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ভারতীয় ক্রিকেট মহলে কান পাতলেই তা শোনা যাচ্ছে। আজ, বৃহস্পতিবার আইপিএলের ১০ দল বোর্ডকে তাদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা জমা দেবে। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, নাইট শিবিরে আর থাকতে চাইছেন না শ্রেয়স। একইসঙ্গে শোনা যাচ্ছে, তাঁর পুরনো টিম দিল্লি ক্যাপিটালস যোগাযোগ করেছে শ্রেয়সের সঙ্গে। দিল্লি ক্যাপিটালসের বর্তমান অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। গত ৮ বছর ধরে এই টিমের হয়ে খেলছেন তিনি। তার মধ্যে তিনটে মরসুমে দিল্লিকে নেতৃত্বও দিয়েছেন পন্থ। এ বার তাঁর বদলে ক্যাপ্টেনের দায়িত্ব শ্রেয়সকে দিতে চাইছে দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট।

১৭তম আইপিএলে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শাহরুখ খানের দলে আর থাকতে চাইছেন না শ্রেয়স। নাইট টিমের সঙ্গে শ্রেয়সের দীর্ঘ আলোচনা হয়েছে। এরপরই বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, আর কেকেআরে থাকছেন না শ্রেয়স। পঁচিশের আইপিএলে বদলে যাবে তাঁর ঠিকানা। শোনা গিয়েছে, একাধিক ফ্যাঞ্চাইজির পক্ষ থেকে বড় অঙ্কের প্রস্তাব পেয়েছেন শ্রেয়স।

পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, দিল্লি অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অভিষেক পোড়েও ও ত্রিস্তান স্টাবসকে ধরে রাখতে চায়। একইসঙ্গে তিনি জানান, শ্রেয়সের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে দিল্লি ক্যাপিটালসের। এই পরিস্থিতিতে এটা পরিষ্কার কেকেআরে যদি না থাকেন শ্রেয়স এবং দিল্লিতে যদি না থাকেন ঋষভ তা হলে ভারতের এই দুই তারকা ক্রিকেটারকে দেখা যাবে এ বছরের শেষে হতে চলা আইপিএলের মেগা নিলামে।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত