AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs SA, 1st Test: ইডেনে কি পয়সা উসুল প্রথম দিনের প্রথম সেশন? কোন জায়গায় রয়েছে প্রোটিয়ারা?

Eden Test: শুক্র সকালে টস ভাগ্য সঙ্গ দেয়নি শুভমন গিলের। যার ফলে প্রোটিয়া ক্যাপ্টেন তেম্বা বাভুমা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শেষ হয়েছে প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন। ইডেনে কি পয়সা উসুল প্রথম টেস্টের প্রথম দিনেপ প্রথম সেশন? জেনে নিন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

IND vs SA, 1st Test: ইডেনে কি পয়সা উসুল প্রথম দিনের প্রথম সেশন? কোন জায়গায় রয়েছে প্রোটিয়ারা?
ইডেনে কি পয়সা উসুল প্রথম দিনের প্রথম সেশন? কোন জায়গায় রয়েছে প্রোটিয়ারা?Image Credit: PTI
| Updated on: Nov 14, 2025 | 2:09 PM
Share

কলকাতা: বেশ কিছুদিন পর ইডেনে টেস্ট (Eden Test) ম্যাচ। কলকাতায় আসার পর থেকেই পিচ নিয়ে মন কষাকষি চলছিল গৌতম গম্ভীরের দলের। ইডেনের পিচ নাকি প্রতি মুহূর্তে রূপ বদলাচ্ছে। এই করতে করতেই ইডেনে শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) প্রথম টেস্ট। শুক্র সকালে টস ভাগ্য সঙ্গ দেয়নি শুভমন গিলের। যার ফলে প্রোটিয়া ক্যাপ্টেন তেম্বা বাভুমা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শেষ হয়েছে প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন। ইডেনে কি পয়সা উসুল প্রথম টেস্টের প্রথম দিনেপ প্রথম সেশন? জেনে নিন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

ইডেন গার্ডেন্সে পিচে অসমান বাউন্স রয়েছে। যা ব্যাটারদের সমস্যায় ফেলেছে মাঝে মাঝে। তারপরও দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালই করেছিল। এইডেন মার্করাম ও রিকলটনের ওপেনিং জুটিতে ওঠে ৬৩ বলে ৫৭ রান। ১০ ওভার অবধি উইকেটের মুখ দেখতে পায়নি ভারত। বুমরা, কুলদীপ, সিরাজরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে ১০.৩ ওভারে বুমরা বোল্ড আউট করেন রায়ান রিকলটনকে। ২২ বলে ২৩ রানে মাঠ ছাড়েন রায়ান। এরপর ১২.১ ওভারে মার্করামের উইকেট যায় সেই বুমরার ঝুলিতেই। ৪৮ বলে ৩১ রান করে আউট হন মার্করাম। এরপর ক্যাপ্টেন বাভুমাকে ফেরান কুলদীপ। ব্যাট চলেনি প্রোটিয়া অধিনায়কের। ১১টি বল খেললেও রান মাত্র ৩ বাভুমার। এরপর প্রথম সেশনের শেষটা এগিয়ে নিয়ে যায় মুল্ডার ও জর্জি জুটি।

লাঞ্চ বিরতিতে প্রোটিয়াদের স্কোর ৩ উইকেটে ১০৫। খেলা হয়েছে ২৭ ওভার। তিনে নেমে উইয়ান মুল্ডার ৪৩ বলে ২২ রানে নট আউট থেকে লাঞ্চ বিরতিতে যান। আর পাঁচে নামা টনি ডি জর্জি ৩৮ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। এ বার দেখার দ্বিতীয় সেশনে কত দ্রুত ভারতীয় বোলাররা খেলা ঘোরাতে পারেন। ক্রিকেট মহলের অনেকেই বলাবলি করছেন, প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন বলা যায় ৫০-৫০ গেল। এ বার দেখার দিনশেষে স্কোরকার্ড কী কথা বলে।

SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে