AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya: আইপিএল থেকেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন হার্দিক

ব্যাটার হার্দিক নন, যত প্রশ্ন বোলার হার্দিককে নিয়েই। বছর খানেকেরও বেশি সময় তাঁকে বল হাতে সাবলীল বোলিং করতে দেখা যায়নি। যা নিয়েই তীব্র বিতর্কও দেখা দিয়েছে।

Hardik Pandya: আইপিএল থেকেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন হার্দিক
Hardik Pandya: আইপিএল থেকেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন হার্দিক
| Edited By: | Updated on: Feb 01, 2022 | 9:00 AM
Share

মুম্বই: চলতি বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপই (T20 World Cup) লক্ষ্য তাঁর। আর তাই কোনও ভাবেই তাড়াহুড়ো করতে চান না তিনি। আইপিএল থেকেই ক্রিকেটের মূলস্রোতে ফিরতে চলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ বার ভারতীয় টিমে খেলতে দেখা গিয়েছে তাঁকে। তার পর থেকে আর দেশের হয়ে খেলার সুযোগ পাননি। চোট বিতর্কে এতটাই জেরবার ছিলেন, যার জেরে বোর্ডের বিরাগভাজনও হয়েছেন। ঘরের মাঠে নিউজিল্যা্নড সিরিজে ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দেখা যাবে না তাঁকে। তিনি নিজেই সরে দাঁড়াচ্ছেন শ্রীলঙ্কা সিরিজ থেকেও। হার্দিকের চোখ শুধু আইপিএলে। সেখানে পারফর্ম করে আবার ফিরতে চান নীল জার্সিতে।

এক সাক্ষাত্‍কারে হার্দিক বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যাতে ফর্মের তুঙ্গে থাকতে পারি, সেটাই আমার লক্ষ্য। ট্রেনিং, পরিকল্পনা, প্রস্তুতি সে দিকে তাকিয়েই নিচ্ছি। দেশের হয়ে বিশ্বকাপ জিততে চাই। এটা যদি করে দেখাতে পারি, আমি তৃপ্তি পাব, গর্বিত হব। বলতে পারেন, এটা একটা নেশার মতো চেপে ধরে রেখেছে আমাকে। আর বিশ্বকাপের দিকে তাকালে, আইপিএলে আমি চমত্‍কার প্রস্তুতি নিতে পারব।’

ব্যাটার হার্দিক নন, যত প্রশ্ন বোলার হার্দিককে নিয়েই। বছর খানেকেরও বেশি সময় তাঁকে বল হাতে সাবলীল বোলিং করতে দেখা যায়নি। যা নিয়েই তীব্র বিতর্কও দেখা দিয়েছে। হার্দিক বলছেন, ‘টিমের প্রয়োজনে কতটা লাগতে পারি, সে ভাবনা নিয়েই সব সময় প্রস্তুতি নিই। কিন্তু এ বার আমি নিজেকে শারীরিক ও মানসিক ভাবে তৈরি করার জন্য ক্রিকেট মাঠ থেকে ছুটি নিয়েছি। একই সঙ্গে পরিবারকেও কিছুটা সময় দিতে হত। বায়ো বাবলে একটা দীর্ঘ সময় কাটিয়েছি। মানসিক ক্লান্তি দূর করার দরকার ছিল।’

হার্দিক আইপিএল ১৫ থেকে অন্য দিকে মোড় ঘোরাতে চাইছেন ক্রিকেট কেরিয়ার। আমদেবাদ ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন হয়েছেন তিনি। হার্দিক বলছেন, ‘যে সব ক্যাপ্টেনদের আমি পেয়েছি, তাদের কাছে অনেক কিছু শিখেছি। বিশেষ করে মাহি ভাই। আমার বেড়ে ওঠার সময় প্রচুর স্বাধীনতা দিত। চাইত যে, যে ভুলগুলো করব, সেখান থেকেই যেন শিখি।’

আরও পড়ুন: IPL 2022: প্রকাশ্যে এল ভারতীয় পুরাণ থেকে অনুপ্রাণিত হওয়া লখনঔ সুপার জায়ান্টসের লোগো

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?