AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Harshit Rana: সামনে বিরাট-রোহিত, নেট না ম্যাচ বোঝা মুশকিল… বলছেন হর্ষিত রানা

বিরাট-রোহিত বিশ্বমানের ব্যাটার। তাঁদেরকে নেটে বল করা হর্ষিত রানার মতো পেসারের জন্য বিরাট ব্যাপার। যদি তাঁর ডেলিভারিতে কোহলি-রোহিতরা নেটে অস্বস্তিতে পড়েন, সেটাও রানার জন্য বিরাট প্রাপ্তি।

Harshit Rana: সামনে বিরাট-রোহিত, নেট না ম্যাচ বোঝা মুশকিল... বলছেন হর্ষিত রানা
Harshit Rana: সামনে বিরাট-রোহিত, নেট না ম্যাচ বোঝা মুশকিল... বলছেন হর্ষিত রানাImage Credit: PTI FILE
| Updated on: Oct 28, 2024 | 6:45 PM
Share

কলকাতা: ভারতের সকল তরুণ ক্রিকেটারের স্বপ্ন বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সুপারস্টারদের থেকে টিপস পাওয়া। তাঁদের সঙ্গে খেলার স্বপ্ন অনেকেই দেখেন। একাধিক তরুণ তুর্কির সেই স্বপ্নপূরণও হয়েছে। আইপিএলের সুবাদে দেশের অনেক ক্রিকেটার বিরাট ও রোহিতদের থেকে নানা মূল্যবান পরামর্শও পেয়েছেন। আবার কেউ কেউ রয়েছেন হর্ষিত রানার মতো। যাঁরা বিরাট-রোহিতদের সঙ্গে ভারতীয় টিমের ড্রেসিংরুম শেয়ার করেছেন। নেটে সময়ও কাটিয়েছেন। আর এগুলো রানার মতো তরুণ ক্রিকেটারদের কাছে পরম প্রাপ্তি। নেটে বিরাট কোহলি, রোহিত শর্মাকে বল করার অভিজ্ঞতা কেমন হয়েছে? এই প্রসঙ্গে হর্ষিত রানাকে (Harshit Rana) জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তাঁর মনে হয় নেট সেশন আর ম্যাচ বিরাট ও রোহিতের কাছে যেন একই।

নেট প্র্যাক্টিসে ডেলিভারি দেওয়ার সময় বিরাট ও রোহিতের বিরুদ্ধে ফাঁকির কোনও জায়গা থাকে না। এমনটাই জানিয়েছেন নাইট তরুণ তুর্কি। তাঁর কথায়, ‘ওদের দু’জনকেই নেটে আমার বল করতে খুব ভালো লাগে। কারণ একটা ম্যাচে যে তীব্রতা নিয়ে তাঁরা ব্যাটিং করেন, নেটেও একই রকম দেখা যায়। ফলে সেখানে ভুল করার কোনও জায়গা নেই। বা অতি সাধারণ বোলিংও করা যায় না।’

ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভর কাছ থেকে কি টিপস পেয়েছেন হর্ষিত রানা? এই প্রসঙ্গে কেকেআরের তরুণ বোলার বলেন, ‘আমি মাঝে মাঝেই বিরাট ও রোহিত ভাইয়ার সঙ্গে কথা বলি নেটে অনুশীলনের সময়। তাঁরা আমাকে বলেছেন নিজের বলের লেন্থে যে ফোকাস করি। আর আমি সেটাই করার চেষ্টা করি।’

বিরাট-রোহিত বিশ্বমানের ব্যাটার। তাঁদেরকে নেটে বল করা হর্ষিত রানার মতো পেসারের জন্য বিরাট ব্যাপার। যদি তাঁর ডেলিভারিতে কোহলি-রোহিতরা নেটে অস্বস্তিতে পড়েন, সেটাও রানার জন্য বিরাট প্রাপ্তি। এ বার অজি সফরে যেহেতু সুযোগ পেয়েছেন হর্ষিত রানা, তাই টেস্ট অভিষেক না হলেও এটা বলা যায় যে তাঁর অভিজ্ঞতার ভাণ্ডার আরও ভর্তি হবে।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...