AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026, KKR Playoff chance: আবার চোটের কোপ নাইট শিবিরে, আঙুল ভাঙলেন এই তারকা ক্রিকেটার!

KKR: কেকেআরের শেষ ম্যাচ দিল্লির বিরুদ্ধে, আগামীকাল ইডেনে। ইতিমধ্যেই দিল্লি দল পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে। টানা ম্যাচ জিতছে কেকেআর। শেষ ৫ ম্যাচে জয় এসেছে ৪ ম্যাচেই। তবে আগামীকালের ম্যাচ কেকেআরকে জিততে হবে বড় ব্যবধানে।

IPL 2026, KKR Playoff chance: আবার চোটের কোপ নাইট শিবিরে, আঙুল ভাঙলেন এই তারকা ক্রিকেটার!
Huge blow for KKR as their star batter ruled out before a crucial match.Image Credit: PTI
| Edited By: | Updated on: May 23, 2026 | 11:44 AM
Share

কলকাতা : আইপিএল ২০২৬ (IPL 2026) এর শুরু থেকেই কেকেআর (Kolkata Knight Riders) শিবিরের সঙ্গে এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে চোট। প্রথমে, চোটের কারণে আইপিএল শুরু হওয়ার আগেই ছিটকে গিয়েছিলেন হর্ষিত রানা (Harshit Rana) ও আকাশ দীপ (Akash Deep)। ১১ ম্যাচ পর ফিরে আবার চোটের কারণেই মাঠের বাইরে চলে গিয়েছেন মাথিশা পাথিরানাও (Matheesha Pathirana)। গোটা সিজন ধরেই চোট ভোগাচ্ছে বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy)। এবার আবার চোটের কবলে পড়লেন আরও এক তারকা ক্রিকেটার।

শোনা গিয়েছে, এবার চোটে কাবু হয়েছেন অঙ্গকৃষ রঘুবংশী। ইডেনে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে চোট পান এই তরুণ ক্রিকেটার। শোনা গিয়েছে, তাঁর বাঁ হাতের কনিষ্ঠা ভেঙে গিয়েছে। তবে নাইট শিবিরে খুব একটা কেউ নির্ভরযোগ্য কিপার নেই। বিকল্প কিপার হিসেবে রয়েছেন তেজস্বী দাহিয়া। এই মুহূর্তে তাঁকে নিয়েই অনেকক্ষন প্র্যাক্টিস করালেন কেকেআরের ফিল্ডিং কোচ। তেজস্বী ছাড়াও কিপার রয়েছেন টিম সেইফার্ট। কিন্তু, তিনি খেললে এক জন বিদেশির বদল হবে। দলে এই মুহূর্তে বিদেশী হিসেবে রয়েছেন ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, সুনীল নারিন ও রোভম্যান পাওয়েল। তাই টিম খেলা মানে একজন বিদেশি কম নিয়ে খেলতে হবে যার ফলে চাপ বাড়বে নাইট শিবিরে। যদিও প্রথমে বোঝা যায়নি অঙ্গকৃষের চোট কতটা গুরুতর। তবে বিরতির সময় দেখা যায়, তাঁর আঙ্গুল ভেঙেছে। তাই তাঁর পরিবর্তে নেমেছিলেন তেজস্বী। গতকাল স্লিং ব্যাগে হাত ঝুলিয়ে অনুশীলনে এলেও কিছু করেননি তিনি।

কেকেআরের শেষ ম্যাচ দিল্লির বিরুদ্ধে, আগামীকাল ইডেনে। ইতিমধ্যেই দিল্লি দল পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে। টানা ম্যাচ জিতছে কেকেআর। শেষ ৫ ম্যাচে জয় এসেছে ৪ ম্যাচেই। তবে আগামীকালের ম্যাচ কেকেআরকে জিততে হবে বড় ব্যবধানে। তবে যেহেতু আজ খেলা রয়েছে কেকেআরের সঙ্গে একই পয়েন্টে থাকা পাঞ্জাবের ও আগামীকাল বিকেলে খেলা রয়েছে রাজস্থানের, তাই নিজেদের শেষ চারের সমীকরণ মাঠে নামার আগেই জেনে যাবে নাইট শিবির, যা আখেরে সুবিধে করে দেবে কেকেআরের। কিন্তু এসব না ভেবে কেকেআরের উচিত শুধু জয় নিয়ে চিন্তা করা। না জিতলে কোনও সমীকরণেই কোনও কাজ হবে না।

Follow Us