AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022 PBKS vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ

রবিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে নামবে ফাফ দু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)।

IPL 2022 PBKS vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ
পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
| Edited By: | Updated on: Mar 27, 2022 | 9:30 AM
Share

মুম্বই: আইপিএল-১৫-র প্রথম ম্যাচ হয়ে গিয়েছে শনিবার। আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনেই আইপিএলপ্রেমীরা পাবে ডাবল মজা। কারণ, এ বারের আইপিএলের (IPL 2022) দ্বিতীয় দিনই ডাবল হেডার রয়েছে। রবিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে নামবে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। দুই দলই নতুন মরসুম শুরু করতে চলেছে নতুন অধিনায়কের অধীনে। তবে একদিকে প্রীতির দলের পুরনো সদস্য মায়াঙ্ক। কিন্তু আরসিবির বর্তমান ক্যাপ্টেন দলে নতুন। মেগা নিলাম থেকে প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ দু’প্লেসিকে ৭ কোটি টাকা দিয়ে কিনেছে বিরাট কোহলির দল আরসিবি।

পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কবে হবে?

পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটি (২৭ মার্চ) আজ, রবিবার হবে।

পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কোথায় হবে?

পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে।

পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।

কোথায় দেখা যাবে পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

আরও পড়ুন: IPL 2022: টসে হেরে পথ চলা শুরু হল নেতা জাডেজার

আরও পড়ুন: IPL 2022: প্রথম ম্যাচের আগে বড় স্বস্তি রোহিত শর্মার

আরও পড়ুন: IPL 2022: হার্দিক বিস্ফোরণের অপেক্ষায় আইপিএল

Follow Us