AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni on Virat Kohli: ভিডিয়ো: বড় দাদা নাকি সহকর্মী? বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ধোনি

Watch Video:সম্প্রতি এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে প্রশ্ন করা হয়, বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক কেমন? জানেন উত্তরে কী বলেছেন মাহি? সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

MS Dhoni on Virat Kohli: ভিডিয়ো: বড় দাদা নাকি সহকর্মী? বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ধোনি
ভিডিয়ো: বড় দাদা নাকি সহকর্মী? বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ধোনিImage Credit: Getty Images
| Updated on: Sep 01, 2024 | 3:37 PM
Share

কলকাতা: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হাত ধরেই নেতৃত্বে হাতেখড়ি হয়েছিল বিরাট কোহলির (Virat Kohli)। মাহিকে বড় দাদার মতো দেখেন বিরাট। তাঁদের সম্পর্ক শুধু মাঠেই সীমাবদ্ধ নয়। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি অনেকটা সময় ভারতের জার্সিতে একসঙ্গে খেলেছেন। তাঁদের বন্ডিং সকলের নজর কাড়ে বরাবর। বিরাটকে খুব ভালো বোঝেন ধোনি। যে কারণে অবসর নেওয়ার পর বিরাটের হাতে ভরসা করে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন ধোনি। তাঁদের অনেকে একসঙ্গে ‘মাহিরাট’ বলে ডাকেন। সম্প্রতি এক অনুষ্ঠানে ধোনিকে প্রশ্ন করা হয়, বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক কেমন? উত্তরে কী বলেছেন মাহি?

বিরাটের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মাহি বলেন, ‘আমরা ২০০৮-০৯ সাল থেকে একসঙ্গে খেলছি। আমাদের মধ্যে বয়সের ফারাক রয়েছে। তাই আমি জানি না যে এটাকে কী বলব, আমি ওর বড় দাদার মতো বা সহকর্মী বা অন্য কিছু নামেও ডাকতে পারেন। তবে দিনের শেষে আমরা সতীর্থ। আপনারা জানেন, আমরা ভারতের হয়ে অনেক দিন ধরে খেলেছি। বিশ্ব ক্রিকেটের সেরাদের কথা উঠলে তাদের মধ্যে একজন ও (বিরাট)।’

২২ গজে বিরাট-ধোনির একাধিক স্মরণীয় ইনিংস রয়েছে। আইপিএলের সময় তাঁদের টিম আলাদা হলেও (বিরাট খেলেন আরসিবিতে, ধোনি খেলেন সিএসকেতে) প্রায়শই একসঙ্গে খুনসুটিও করতে দেখা গিয়েছে। ধোনিকে বড় দাদার মতোই সম্মান করেন, শ্রদ্ধা করেন বিরাট। এর আগে কোহলি যখন টেস্টের নেতৃত্ব ছেড়েছিলেন, সেই সময় জানিয়েছিলেন ধোনিই একমাত্র ব্যক্তি, যিনি কোহলি নেতৃত্ব ছাড়ার পর তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। এর থেকেও বোঝা যায় ধোনির কতটা কাছের মানুষ বিরাট।

Follow Us
দলে দলে ফিরে গেল ওরা, কমতে পারে ভোট
দলে দলে ফিরে গেল ওরা, কমতে পারে ভোট
ফলতায় পুনর্নিবাচন নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন
ফলতায় পুনর্নিবাচন নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন
গণনার দিন দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা, সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস
গণনার দিন দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা, সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের