AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: চোট আটকাতে পারল না, ঋষভ পন্থের দুরন্ত হাফসেঞ্চুরির পর থমকে গেল ম্যাচ!

IND vs NZ, 1st Test: বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিন ঋষভ পন্থের চোট লাগে। হাঁটু ফুলে গিয়েছিল। যার ফলে তৃতীয় দিন তিনি উইকেটকিপিং করেননি। কিন্তু চতুর্থ দিন তিনি নামলেন ব্যাটিংয়ে। চারে নেমে সেই নিজের মেজাজে ব্যাটিং করতে দেখা গেল তাঁকে।

Rishabh Pant: চোট আটকাতে পারল না, ঋষভ পন্থের দুরন্ত হাফসেঞ্চুরির পর থমকে গেল ম্যাচ!
Rishabh Pant: চোট আটকাতে পারল না, ঋষভ পন্থের দুরন্ত হাফসেঞ্চুরির পর থমকে গেল ম্যাচ!Image Credit: PTI
| Updated on: Oct 19, 2024 | 12:06 PM
Share

কলকাতা: চোটও যেন আর থামাতে পারছে না ঋষভ পন্থকে (Rishabh Pant)। বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিন খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন তিনি। বছর দুয়েক আগে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর তাঁর একাধিক অস্ত্রোপচার হয়েছিল। তাঁর হাঁটুতে, যেখানে এক সার্জারি হয়েছিল, সেখানেই তাঁর বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিন চোট লাগে। হাঁটু ফুলে গিয়েছিল। যার ফলে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) প্রথম টেস্টের তৃতীয় দিন তিনি উইকেটকিপিং করেননি। কিন্তু চতুর্থ দিন তিনি নামলেন ব্যাটিংয়ে। চারে নেমে সেই নিজের মেজাজে ব্যাটিং করতে দেখা গেল তাঁকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথমে টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনে সরফরাজ খান সেঞ্চুরি করেছেন। আর ঋষভ পন্থ হাফসেঞ্চুরি করেছেন। তারপরই বৃষ্টি শুরু হয়। ম্যাচ সাময়িক বন্ধ হয়।

৭১তম ওভারের চতুর্থ বলে চার গ্লেন ফিলিপসকে চার মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ঋষভ পন্থ। এটি তাঁর টেস্ট কেরিয়ারের ১২তম অর্ধশতরান। আর এই হাফসেঞ্চুরির পথে তাঁর ব্যাটে এসেছে ৫টি চার ও ৩টি ছয়। ওই ওভারটি শেষ হতেই বৃষ্টি শুরু হয়। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন ঋষভ-সরফরাজ ও কিউয়ি ক্রিকেটাররা। মাঠকর্মীরা মাঠ ও উইকেট ভালো করে ঢেকে দেন কভারে।

এমন সময় বৃষ্টির কারণে ম্যাচ থামার ফলে তাড়াতাড়ি লাঞ্চ বিরতিও ঘোষণা করা হয়। সেই দিক থেকে দেখতে হলে লাঞ্চ বিরতিতে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৩৪৪। ৫৬ বলে ৫৩ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গিয়েছেন পন্থ। এবং তাঁর সঙ্গে ১৫৪ বলে ১২৫ রানে নট আউট সরফরাজ খান। আর আপাতত কিউয়িদের থেকে ১২ রানে পিছিয়ে রয়েছে ভারত।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে