AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket Team: পরীক্ষার জন্য নিউজিল্যান্ড সিরিজে নেই রিচা ঘোষ, ক্যাপ্টেন হরমনপ্রীতই

ICC Women's T20 Cup 2024: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে নতুন অধিনায়ক বেছে নেওয়া হতে পারে বলে মনে করা হয়েছিল। যদিও হরমনপ্রীত কৌরের উপরই আস্থা রাখা হচ্ছে। অন্তত নিউজিল্যান্ড সিরিজের দল বাছাই দেখে তাই বলা যায়।

Indian Cricket Team: পরীক্ষার জন্য নিউজিল্যান্ড সিরিজে নেই রিচা ঘোষ, ক্যাপ্টেন হরমনপ্রীতই
Image Credit: PTI
| Updated on: Oct 18, 2024 | 12:17 AM
Share

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়। ভারতীয় দলে বদলের ডাক দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজ। নেতৃত্বের আসন টলমল ছিল হরমনপ্রীত কৌরের। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে নতুন অধিনায়ক বেছে নেওয়া হতে পারে বলে মনে করা হয়েছিল। যদিও হরমনপ্রীত কৌরের উপরই আস্থা রাখা হচ্ছে। অন্তত নিউজিল্যান্ড সিরিজের দল বাছাই দেখে তাই বলা যায়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। পরীক্ষার জন্য পাওয়া যাবে না কিপার-ব্যাটার রিচা ঘোষকে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য হরমনপ্রীত কৌরের নেতৃত্বেই স্কোয়াড বেছে নেওয়া হয়েছে। রিচা ঘোষ ক্লাস ১২-এর বোর্ড পরীক্ষা দেবেন। সে কারণে এই সিরিজে পাওয়া যাবে না তাঁকে। তেমনই চোটের জন্য নেই লেগ স্পিনার আশা শোভানা। এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে পূজা বস্ত্রকারকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পেয়েছিলেন পূজা। তাঁকে দু-ম্যাচ পাওয়া যায়নি। এই সিরিজে খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না।

এ মাসের ২৪ তারিখ শুরু ওয়ান ডে সিরিজ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই তিনটি ওয়ান ডে হবে। ২৪, ২৭ ও ২৯ তারিখ ম্যাচ। স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ রয়েছে। ঘোষিত দল: হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালান হেমলতা, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগজ, যস্তিকা ভাটিয়া, উমা ছেত্রী, সায়লী সাতগরে, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, তেজল হাসনবিস, সাইমা ঠাকর, প্রিয়া মিশ্র, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত