AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: দেশের মাটিতে লজ্জার নজিরেও রোহিত শর্মা বলছেন, ‘কোনও অনুশোচনা নেই’

IND vs NZ: অজি সফরের আগে কিউয়িদের টেস্ট সিরিজে হারিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর পরিকল্পনা ছিল ভারতের (India)। সেই পরিকল্পনা মাঠেই মারা গিয়েছে। প্রথম বার দেশের মাটিতে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারল টিম ইন্ডিয়া।

Rohit Sharma: দেশের মাটিতে লজ্জার নজিরেও রোহিত শর্মা বলছেন, 'কোনও অনুশোচনা নেই'
দেশের মাটিতে লজ্জার নজিরেও রোহিত বলছেন, 'কোনও অনুশোচনা নেই'Image Credit: PTI
| Updated on: Nov 03, 2024 | 4:25 PM
Share

কলকাতা: গৌতম গম্ভীরের জমানায় চরম লজ্জার নজির গড়েছে ভারতীয় ক্রিকেট টিম। অজি সফরের আগে কিউয়িদের টেস্ট সিরিজে হারিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর পরিকল্পনা ছিল ভারতের (India)। সেই পরিকল্পনা মাঠেই মারা গিয়েছে। বেঙ্গালুরু, পুনের পর মুম্বই একটি টেস্ট ম্যাচেও জয়ের মুখ দেখতে পেল না টিম ইন্ডিয়া। একদিকে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারত হারার পর ক্যাপ্টেন জানান, এই সিরিজে তিনি ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারেননি। একইসঙ্গে রোহিত শর্মা (Rohit Sharma) জানান, ক্যাপ্টেন হিসেবেও এই সিরিজটা তাঁর ভালো কাটেনি। পাশাপাশি রোহিত এও জানিয়েছেন যে, তাঁর কিন্তু কোনও অনুশোচনা নেই।

আসলে প্রেস কনফারেন্সে দলের ক্রিকেটারদের শট সিলেকশন নিয়ে ভারত অধিনায়কের সামনে প্রশ্ন করা হয়। একইসঙ্গে রোহিতের নিজের শট সিলেকশন নিয়েও জানতে চাওয়া হয়, যে তিনি হতাশ কিনা? তাতে পরিষ্কার রোহিত বলেন, ‘অতীতে যে শট খেলে সাফল্য পেয়েছি, এখানেও সেটা খেলেছি। আর তার জন্য আমার কোনও অনুশোচনা নেই।’

পিচ যে ভাবে ভারতকে এই টেস্ট সিরিজে বিপাকে ফেলেছে, তা নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা এর আগে এত কিছু নিয়ে ভাবিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে ভালো পিচেই খেলেছি। এ বার মনে হয়েছিল সাফল্য পাব। দল হিসেবে এই হার মেনে নেওয়ার মতো নয়। তবে জীবনে কোনও কিছু সহজ নয়। একটা দিন ভালো কাটে। পরের দিনটা খারাপ কাটতে পারে। খুব অল্প বয়সে এটা বুঝতে পেরেছিলাম। সত্যিটা যত সহজে মেনে নেওয়া যায় ততটা ভালো। এই হার কষ্টকর।’

Follow Us
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
আজ সকালেও ক্ষুদিরাম স্ট্রং রুমের বাইরে কুণাল, কী বললেন?
আজ সকালেও ক্ষুদিরাম স্ট্রং রুমের বাইরে কুণাল, কী বললেন?
মে মাসে গরমই পড়বে না? বড় আপডেট মৌসম ভবনের
মে মাসে গরমই পড়বে না? বড় আপডেট মৌসম ভবনের
CPIM এজেন্টকে 'মারধর', প্রাণে মারার 'হুমকি', অভিযোগ TMC-র বিরুদ্ধে
CPIM এজেন্টকে 'মারধর', প্রাণে মারার 'হুমকি', অভিযোগ TMC-র বিরুদ্ধে
কাল রাতে মমতার নজরদারি, আজ নিরাপত্তা বাড়ল স্ট্রংরুমগুলির
কাল রাতে মমতার নজরদারি, আজ নিরাপত্তা বাড়ল স্ট্রংরুমগুলির