AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shreyas Iyer: চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেলে… আগেভাগেই টার্গেট জানিয়ে দিলেন শ্রেয়স আইয়ার

ICC Champions Trophy 2025: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। একাধিক দেশ এই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করলেও ভারতীয় টিম এখনও ঘোষণা হয়নি। সেখানে কি সুযোগ পাবেন শ্রেয়স আইয়ার? ভারতীয় তারকা এ বিষয়ে কী বলছেন?

Shreyas Iyer: চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেলে... আগেভাগেই টার্গেট জানিয়ে দিলেন শ্রেয়স আইয়ার
Shreyas Iyer: চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেলে... আগেভাগেই টার্গেট জানিয়ে দিলেন শ্রেয়স আইয়ারImage Credit: PTI
| Updated on: Jan 13, 2025 | 1:13 PM
Share

কলকাতা: বোর্ডের বার্ষিক চুক্তিতে তিনি নেই। কিন্তু তাঁর উপর ভারতীয় টিমের ভরসা হয়তো আছে। যে কারণে ঈশান কিষাণ বার্ষিক চুক্তি থেকে বাদ পড়ার পর আর ভারতের সিনিয়র টিমে ডাক পাননি। কিন্তু তাঁর মতোই বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) কিন্তু ফের ডাক পেয়েছেন জাতীয় দলে। তিনি আশাবাদী ফের সুযোগ পাবেন ভারতীয় টিমে। চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) স্কোয়াডেও সুযোগ পাওয়ার আশায় রয়েছেন শ্রেয়স। সম্প্রতি তা নিয়ে নিজের মনের কথা তুলে ধরেছেন।

১২ জানুয়ারি রাতে পঞ্জাব কিংস শ্রেয়স আইয়ারকে ওই ফ্র্যাঞ্চাইজির নতুন ক্যাপ্টেন ঘোষণা করেছে। সময়টা তাঁর ভালোই কাটছে। এরপর তিনি ইএসপিএনক্রিকইনফোকে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে খেলার ইচ্ছে নিয়ে বলেছেন শ্রেয়স।

গত বছর ওডিআই বিশ্বকাপে লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার মিডল অর্ডারে ভালো দায়িত্ব পালন করেছিলেন। সেই প্রসঙ্গ তুলে শ্রেয়স বলেন, ‘আমি যে কোনও পজিশনে ব্যাট করতে তৈরি। কেএল এবং আমি বিশ্বকাপে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম। একসঙ্গে মরসুমটা ভালোই কাটিয়েছিলাম। শুধু ফাইনালে আমরা ভালো খেলতে পারিনি। ঠিক যেমনটা চেয়েছিলাম, শেষটা তেমন হয়নি। যদি এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে সুযোগ পাই তা হলে সেটা আমার জন্য গর্বের হবে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা বরাবরই খুবই আনন্দের ও গর্বের।’

উল্লেখ্য, একাধিক দেশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে। আইসিসির এই টুর্নামেন্টের জন্য ভারতের স্কোয়াড এখনও ঘোষণা হয়নি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?