AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: ওর মতো ক্রিকেটার নেই কেন… টিম নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন মহারাজ

India Tour of England: ইংল্যান্ড সফরে মিডল অর্ডারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হবে। সুইংয়ের বিরুদ্ধে টিমকে নিরাপদ ও লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেওয়াই কাজ হবে মিডল অর্ডারের। কিন্তু বিরাট, রোহিত না থাকায় অভিজ্ঞতার অভাব থাকবে ভারতের মিডল অর্ডারে।

Sourav Ganguly: ওর মতো ক্রিকেটার নেই কেন... টিম নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন মহারাজ
ওর মতো ক্রিকেটার নেই কেন... টিম নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন মহারাজImage Credit: PTI FILE
| Edited By: | Updated on: Jun 11, 2025 | 1:32 PM
Share

কলকাতা: বিরাট কোহলি, রোহিত শর্মার মতো দুই তারকাকে আর টেস্ট খেলতে দেখা যাবে না। তাঁদের জায়গা ভরাট করতে পারতেন, ভরসা দিতে পারতেন যিনি, সেই শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) বিবেচনাই করা হয়নি। এ নিয়ে কম বিতর্ক হয়নি। সেই বিতর্ক এখনও মিটছে না। বরং বাড়ছে। শুভমন গিলকে ক্যাপ্টেন করা হয়েছে ভারতীয় টেস্ট দলের। ইংল্যান্ড সফর (India Tour of England) যে ভারতের কাছে কঠিন পরীক্ষার, তা অস্বীকার করার জায়গা নেই। পরিস্থিতি যখন এই, তখন মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

শ্রেয়স গত মরসুম থেকে চমৎকার ফর্মে আছেন। ঘরোয়া ক্রিকেটেও পারফর্ম করেছেন। সদ্য শেষ হওয়া আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন সৌরভ কিন্তু শ্রেয়সের পাশেই দাঁড়িয়েছেন। শ্রেয়সকে ভারতীয় টেস্ট দলে না দেখে অবাক মহারাজ। বলেও দিয়েছেন, ‘শ্রেয়স গত এক বছর কিন্তু সেরা ফর্মেই খেলেছে। ওর টেস্ট টিমে থাকা উচিত ছিল। যার গত বছরটা চমৎকার গিয়েছে, তাকেই টিমে নেওয়া হল না। চাপের মুখে রান করছে, দায়িত্ব নিচ্ছে। শর্ট বলও চমৎকার খেলছে। যদিও টেস্ট ক্রিকেট অন্যরকম। আমি হলে ওকে এই সিরিজে টিমে রাখতাম। ও কী করে, দেখতাম।’

ইংল্যান্ড সফরে মিডল অর্ডারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হবে। সুইংয়ের বিরুদ্ধে টিমকে নিরাপদ ও লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেওয়াই কাজ হবে মিডল অর্ডারের। কিন্তু বিরাট, রোহিত না থাকায় অভিজ্ঞতার অভাব থাকবে ভারতের মিডল অর্ডারে। সৌরভের কথা মতো, শ্রেয়স এই চাপটা সামলে দিতে পারতেন।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা