AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya: এত খারাপ ক্যাপ্টেন্সি দেখিনি… পয়েন্ট করে হার্দিকের ভুল ধরিয়ে দিলেন গাভাসকর

ধোনির ছক্কার হ্যাটট্রিক, রোহিত শর্মার সেঞ্চুরি নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই আলোচনার কেন্দ্রে হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)। তাঁর বোলিং, ক্যাপ্টেন্সি কোনওটাই মনে ধরেনি ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকরেরও (Sunil Gavaskar)। যে কারণে ধারাভাষ্য দেওয়ার সময় সে কথা জানান সানি।

Hardik Pandya: এত খারাপ ক্যাপ্টেন্সি দেখিনি... পয়েন্ট করে হার্দিকের ভুল ধরিয়ে দিলেন গাভাসকর
Hardik Pandya: এত খারাপ ক্যাপ্টেন্সি দেখিনি... পয়েন্ট করে হার্দিকের ভুল ধরিয়ে দিলেন গাভাসকরImage Credit: PTI
| Updated on: Apr 15, 2024 | 4:22 PM
Share

কলকাতা: মায়ানগরী রবি-রাতে সাক্ষী রইল মাহি ম্যাজিকের। সিএসকের ইনিংসের মাত্র ৪টি বল বাকি থাকার সময় মাঠে ঢোকেন মহেন্দ্র সিং ধোনি। ওয়াংখেড়ের হাউসফুল গ্যালারির দর্শকরা ধোনি… ধোনি…, মাহি… মাহি… স্লোগান দিতে থাকেন। ধোনি ভক্তদের জন্য সবচেয়ে উপভোগ্য ছিল হার্দিক পান্ডিয়ার ওভারে মাহির ছক্কার হ্যাটট্রিক। যা নিয়ে এখনও আলোচনা চলছে। মুম্বই-সিএসকে ম্যাচের ২৪ ঘণ্টা এখনও পূরণ হয়নি। অনেক ক্রিকেট প্রেমী তাও যেন রয়ে গিয়েছেন রবি-রাতেই। ধোনির ছক্কার হ্যাটট্রিক, রোহিত শর্মার সেঞ্চুরি নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই আলোচনার কেন্দ্রে হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)। তাঁর বোলিং, ক্যাপ্টেন্সি কোনওটাই মনে ধরেনি ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকরেরও (Sunil Gavaskar)। যে কারণে ধারাভাষ্য দেওয়ার সময় সে কথা জানান সানি।

মহেন্দ্র সিং ধোনি এখনও ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ফিনিশার। সেখানে হার্দিক পান্ডিয়া শেষ ওভারে তাঁর বিরুদ্ধে যেমন বোলিং করেছেন, তা সানি মেনে নিতে পারছেন না। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে ইনিংস বিরতিতে সুনীল গাভাসকর বলেন, ‘একটা ছয় ঠিক আছে। পরেরটা আবার লেন্থ বল। যখন তুমি জানো ক্রিজে থাকা ব্যাটার (মহেন্দ্র সিং ধোনি) ওই ধরনেরই একটা ডেলিভারি চাইছিল, তখন ওই বলের মানে নেই। তৃতীয় বলটাও লেগসাইডে ফুলটস। আর ধোনি ওই বলেও ছয় মারে। এক্কেবারে সাধারণ মানের বোলিং এবং এক্কেবারে সাধারণ মানের ক্যাপ্টেন্সিও দেখলাম। আমার মনে হয় ওরা (মুম্বই ইন্ডিয়ান্স) সিএসকে টিমকে ১৮৫ বা ১৯০ রানে আটকে দিতে পারত। ‘

ইনিংস বিরতিতে সানি একইসঙ্গে হার্দিক পান্ডিয়ার ফিল্ডিং সাজানো এবং বোলিংয়ের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারা নিয়েও জানান। গাভাসকরের মতে, বুমরাকে শেষ ওভারে বোলিংয়ে না পাঠিয়ে হার্দিক ঠিক করেননি।

ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠানও ধুয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়াকে। সোশ্যাল মিডিয়া সাইট X এ তিনি লেখেন, ‘হার্দিক পান্ডিয়া শেষ ওভারে বোলিং করে বুঝিয়ে দিয়েছে আকাশ মাধওয়ালের বোলিংয়ে ওর ভরসা নেই। এবং একইসঙ্গে ও দেখিয়ে দিয়েছে ডেথ ওভার বোলার হিসেবে ওর ক্ষমতা ঠিক কতটা কম।’

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন