AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC Champions Trophy: পার্টি করতে যাচ্ছ না… চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার বদলিকে সতর্কবার্তা লয়েডের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে বিপাকে ফেলতে পারে দুর্বল পেস বিভাগ। এমনটা বলাবলি করছেন একাধিক দেশের প্রাক্তনীরা। জসপ্রীত বুমরার না থাকা যে ভালোমতোই চাপে ফেলবে ভারতকে, ক্রিকেট মহলের একাংশ একথাও বারবার বলছে।

ICC Champions Trophy: পার্টি করতে যাচ্ছ না... চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার বদলিকে সতর্কবার্তা লয়েডের
ICC Champions Trophy: পার্টি করতে যাচ্ছ না... চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার বদলিকে সতর্কবার্তা লয়েডেরImage Credit: PTI
| Updated on: Feb 15, 2025 | 1:17 PM
Share

কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে বিপাকে ফেলতে পারে দুর্বল পেস বিভাগ। এমনটা বলাবলি করছেন একাধিক দেশের প্রাক্তনীরা। জসপ্রীত বুমরার না থাকা যে ভালোমতোই চাপে ফেলবে ভারতকে, ক্রিকেট মহলের একাংশ একথাও বারবার বলছে। বুমরার বদলি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) টিমে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে। তাঁর অভিজ্ঞতা কম। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে অভিষেক হয়েছে। এ ছাড়া ভারতের পেস অ্যাটাকে রয়েছেন অর্শদীপ সিং। ৫০ ওভারের ফর্ম্যাটে এখনও জায়গা পাকা করতে পারেননি তিনি। এ ছাড়া রয়েছেন মহম্মদ সামি। ছন্দে ফিরেছেন ঠিকই, কিন্তু তাঁর ওয়ার্কলোডের দিকে নজর রাখতে হবে। ইংল্যান্ডের প্রাক্তন কোচ ডেভিড লয়েডও ভারতকে নিয়ে চিন্তিত। তাঁর মতে বুমরার অনুপস্থিতি টিম ইন্ডিয়াকে চাপে ফেলতে পারে। একইসঙ্গে তিনি বুমরার বদলি হিসেবে রানাকে নেওয়ার জন্য প্রশ্নও তুলেছেন।

TalkSPORT এ ডেভিড লয়েড বলেছেন, “ভারতীয় টিম বুমরাকে মিস করবে। বিশ্বের সবচেয়ে সেরা বোলার খেলবে না, এই সত্যিটা থেকে পালিয়ে যাওয়া তো যাবে না। নিঃসন্দেহে এটা একটা বড় সমস্যা।” একইসঙ্গে ডেভিড লয়েডের মতে চ্যাম্পিয়ন্স ট্রফি টি-২০ ফর্ম্যাটে নয়। ফলে ভারতীয় টিমকে সতর্ক হতে হবে।

অর্শদীপ সিং ভারতের হয়ে টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। কিন্তু এখনও তিনি ওডিআইতে খেলেছেন মাত্র ৯টি ম্যাচ। লয়েডের মতে, টি-২০ থেকে ওডিআইতে আসা অতটা সহজ নয়। দুই ফর্ম্যাটে বিরাট পার্থক্য রয়েছে। টি-টোয়েন্টিতে খুব দ্রুত নজর কেড়েছেন হর্ষিত রানা। আইপিএলে কেকেআরের জার্সিতে দাপট দেখিয়েছেন। বুমরার বদলির পাশাপাশি রানা কোচ গম্ভীরেরও ভরসা। টি-টোয়েন্টিতে নতুন বলই হোক আর স্লগ ওভারে বেশ হিট রানা। কিন্তু এ কথা ঠিক যে তাঁরও অভিজ্ঞতা নেই আন্তর্জাতিক ওডিআইতে খেলার। সেই কারণেই লয়েড সতর্ক করে দিয়েছেন রানা-অর্শদীপদের।

লয়েড বলেন, “টি-২০ ও ওডিআই দুই ফর্ম্যাটের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। ৪ ওভার থেকে ১০ ওভার বল করা সহজ নয়। এটা টি-২০ ফর্ম্যাটে টুর্নামেন্ট নয়। এটা কোনও ছোট পার্টিও নয়। যে গেলাম আর চলে এলাম। এটা এমন একটা ফর্ম্যাট যেখানে খেলতে ও অভ্যস্থ নয়।”

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?