AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs PAK: ভিডিয়ো: দল চাপে, তবুও পাকিস্তানের ‘কমেডি’ দেখে হেসে কুটোপাটি বিরাট-রোহিতরা

Watch Video: সোশ্যাল মিডিয়া খুললেই এখন ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ সংক্রান্ত পোস্টই নজরে পড়ছে। এরই মাঝে নেটদুনিয়ায় ভাইরাল বিরাট-রোহিতের এক ভিডিয়ো। যেখানে দেখা যায় টিম ইন্ডিয়া সেই সময় চাপে, কিন্তু পাক ক্রিকেটারদের কাণ্ড কারখানা দেখে হেসে কুটোপাটি হন বিরাট-রোহিতরা।

IND vs PAK: ভিডিয়ো: দল চাপে, তবুও পাকিস্তানের 'কমেডি' দেখে হেসে কুটোপাটি বিরাট-রোহিতরা
IND vs PAK: ভিডিয়ো: দল চাপে, তবুও পাকিস্তানের 'কমেডি' দেখে হেসে কুটোপাটি বিরাট-রোহিতরাImage Credit: X
| Updated on: Jun 14, 2024 | 3:08 PM
Share

কলকাতা: এ বার থেকে নিউ ইয়র্কে ভারতীয় টিমের পাক-বধের গল্প নিয়ে আলোচনা চলবে। ভারত ও পাকিস্তানের ক্রিকেট ম্যাচ আর পাঁচটা ম্যাচের মতো নয়। এ একখানা ক্রিকেট যুদ্ধ। বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের সঙ্গে সাক্ষাতে পাল্লা ভারি ছিল ভারতেরই। আবারও একবার পাকিস্তানকে হারিয়ে নতুন অধ্যায় লিখল টিম ইন্ডিয়া (Team India)। ভারতের বোলিং ভালো না হলে অবশ্য এই ম্যাচের ফলাফল অন্যকিছু হতেই পারত। ভারত-পাক ম্যাচের স্কোরলাইন ৭-১ এর জায়গায় ৬-২-ও হতে পারত। কিন্তু শেষ অবধি তেমনটা হয়নি। সোশ্যাল মিডিয়া খুললেই এখন ভারত-পাক (India vs Pakistan) ম্যাচ সংক্রান্ত পোস্টই নজরে পড়ছে। এরই মাঝে নেটদুনিয়ায় ভাইরাল বিরাট-রোহিতের এক ভিডিয়ো। যেখানে দেখা যায় টিম ইন্ডিয়া সেই সময় চাপে, কিন্তু পাক ক্রিকেটারদের কাণ্ড কারখানা দেখে হেসে কুটোপাটি হন বিরাট-রোহিতরা।

ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, পাক ক্যাপ্টেন বাবর আজম ও শাহিন আফ্রিদির কাণ্ড দেখে হাসি চেপে রাখতে পারেননি বিরাট কোহলি ও রোহিত শর্মা। ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ১৮তম ওভারে। সেই সময় শাহিন আফ্রিদি একটি ফুল টস ডেলিভারি দেন। মহম্মদ সিরাজ ২ রান নেওয়ার চেষ্টা করছিলেন। ফিল্ডার বল ছুড়ে দেন শাহিনের দিকে। কিন্তু তিনি বল ধরতে ব্যর্থ হন। এরপর সিরাজ ছুটে দ্বিতীয় রান নেন। ইফতিকার আহমেদ এরপর বল তুলে উইকেটকিপার মহম্মদ রিজওয়ানের দিকে থ্রো করেন। কিন্তু তিনিও বল ধরতে পারেননি। অর্শদীপ ও সিরাজ শেষ বেলায় ব্যাটিং করছিলেন। তাঁরা যথাক্রমে করেন ৯ ও ৭ রান। ভারতীয় দল সর্ব সাকুল্যে ১১৯ রান তোলে। তাই অর্শদীপ ও সিরাজের এই মোট ১৬ রানও ভীষণই গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য।

ঠিক সেই সময় বাবর আজম ও শাহিন আফ্রিদির মুখ ছিল দেখার মতো। তাঁদের দু’জনকে ভিডিয়োতে দেখার পরই ক্যামেরা ঘোরে ভারতীয় টিমের ডাগআউটে। যেখানে দেখা যায় মুখে হাত দিয়ে চেপে হাসছেন বিরাট। তাঁর পাশে বসে থাকা রোহিত শর্মাও সেই সময় হাসতে থাকেন। পাকিস্তানের এমন ফিল্ডিং দেখে যে কারও হাসারই কথা। কিন্তু দল চাপে থাকার পরও বিরাট-রোহিতরা যেভাবে হাসছিলেন, তা বলে দিচ্ছিল পাক টিমের এমন ফিল্ডিং দেখে তাঁরাও অবাক।

Follow Us