AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: সহজ করে ভাবি, সহজ করে খেলি… বিরাট কোহলির সাফল্যের মন্ত্র ফাঁস

IPL 2024: অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। আজ রাতে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস এবং ফাফ ডু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স। এই ম্যাচ যে টিম জিতবে একটা অ্যাডভান্টেজ পাবে। আইপিএল ফাইনালে ওঠার আরও একটা সুযোগ। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া অরেঞ্জ আর্মির বিরুদ্ধে খেলবে আজকের এলিমিনেটরে জয়ী দল।

Virat Kohli: সহজ করে ভাবি, সহজ করে খেলি... বিরাট কোহলির সাফল্যের মন্ত্র ফাঁস
সহজ করে ভাবি, সহজ করে খেলি... বিরাট কোহলির সাফল্যের মন্ত্র ফাঁসImage Credit: RCB X
| Updated on: May 22, 2024 | 3:44 PM
Share

কলকাতা: বিরাট কোহলি বিশ্বমানের ক্রিকেটার। তাঁর ব্যাটিং একাধিক বোলার খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। একাধিক বোলার পরবর্তীতে বিরাটের ব্যাটিংয়ের ভিডিয়ো দেখে বিশ্লেষণ করেন। কোহলি (Virat Kohli) আবার সেই পথে হাঁটেন না। তিনি পরিষ্কার জানিয়েছেন, কখনও কোনও বোলারকে তিনি পর্যবেক্ষণ করেন না, বিশ্লেষণ করেন না। পরিস্থিতি অনুযায়ী খেলা বিরাট কোহলির স্বভাব। নিজের স্বভাবচিত ভঙ্গিতে খেলেই কোহলি এত সফল। চলতি আইপিএলে শুরুর দিকে বিরাট কোহলি একা আরসিবিকে টানছিলেন। ভাগ্য বদলে গিয়েছে বেঙ্গালুরুর। চলতি আইপিএলে (IPL) টানা ৬ ম্যাচ জিতে এলিমিনেটরে খেলার সুযোগ পেয়েছে আরসিবি (RCB)। তাঁর আগে সাফল্যের মন্ত্র ফাঁস করেছেন কোহলি।

পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার বিরাট ক্ষমতা রয়েছে কোহলির। এক প্রত্যাশা নিয়ে মাঠে নেমে যদি দেখা যায় কোনও বোলার সম্পূর্ণ আলাদা বোলিং করছেন, তাতে চাপ বাড়ে। এই প্রসঙ্গে বিরাট কোহলি বলেন, ‘আমি সব জিনিস খুব খুব সহজ রাখার চেষ্টা করি। আমি পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাই না। আমি সত্যিই কখনও কোনও বোলারকে সে ভাবে পর্যবেক্ষণ করিনি। কব্জি ঠিক কোন জায়গায়, বলই বা ঠিক কোথায় এসব দেখি না। কারণ ম্যাচের দিন এমন হতেই পারে যে ওই বোলার আলাদা ভাবে বোলিং করল। আমাকে মানিয়ে নিতে হবে। নিজের চোখকে আমি বিশ্বাস করি। নিজের প্রবৃত্তির প্রতি আমাকে আস্থা রাখতে হবে। তা হলেই যে পরিস্থিতি আসবে তার জন্য সমাধান পাওয়া যাবে।’

কোহলির কথায়, ‘আমি মনে করি না যে কম্পিউটার বিশ্লেষণ কাউকে বলতে পারে যে আপনি কোন পরিস্থিতিতে যাচ্ছেন। এ ভাবে তৈরি হওয়া যায় না। তাই এক্কেবারে আসল পরিস্থিতিতে সমাধান বের করাই শ্রেয়। আমি নিজের খেলায় জটিলতা রাখি না। তিন ফর্ম্যাটেই এক রকম মনোভাব নিয়ে খেলি।’

Follow Us