AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal FC: আড়াই বিদেশি নিয়েই অসাধ্যসাধন, কুয়েতের ক্লাবকে উড়িয়ে এসিএল টু-র মূলপর্বে ইস্টবেঙ্গল!

EBFC vs Al Arabi: শুরু থেকেই চাপে ছিল হাবাসের ছেলেরা। একদিকে বিদেশি নেই, অন্যদিকে নাচোদের চোট। তার মধ্যেও বৃষ্টিস্নাত সল্টলেক স্টেডিয়ামে যে লড়াই লড়েছে লাল-হলুদ, তা বহুদিন মনে রেখে দেবেন সমর্থকরা। ৭৫ মিনিট অবধি পিছিয়ে থেকেও দুরন্ত জয়, এমন কামব্যাক রোজ রোজ হয় না।

East Bengal FC: আড়াই বিদেশি নিয়েই অসাধ্যসাধন, কুয়েতের ক্লাবকে উড়িয়ে এসিএল টু-র মূলপর্বে ইস্টবেঙ্গল!
মহম্মদ রশিদ!Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 13, 2026 | 4:38 AM
Share

ইস্টবেঙ্গল – ৪ (জয়, রশিদ, ডেভিড, রোহিত) : আল আরবি – ১ (ইওয়ালা)

কলকাতা : আজকের ইস্টবেঙ্গল বনাম আল আরবি ম্যাচ দেখলে বাংলার একটি জনপ্রিয় ব্যান্ডের একটি বিখ্যাত গানের লাইন মনে পড়তে বাধ্য, ‘এভাবেও ফিরে আসা যায়’। ৭৫ মিনিট অবধি ০-১ পিছিয়ে, সেখান থেকে দুর্দান্ত কামব্যাক। যুবভারতীর সবুজ গালিচায় যে রূপকথা লিখল হাবাসের ইস্টবেঙ্গল, তা দেখে তাবড় তাবড় ফুটবল সমর্থকদের গায়ে কাঁটা দিতে বাধ্য। কুয়েতের প্রথমসারির দলকে ৪-১ উড়িয়ে দিয়ে এসিএল টু-র মূলপর্বে চলে গেল ইস্টবেঙ্গল।

কুয়েতের দল ধারেভারে সবেতেই এগিয়ে নেমেছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ৫ খানা বিদেশি ছিলেন দলে। উল্টোদিকে বিদেশি সমস্যায় ভুগছে লাল-হলুদ। স্রেফ রশিদ ও দানি রামিরেজকে নিয়ে দল সাজান কোচ হাবাস। ৬ মিনিটের মাথাতেই গোলের মুখ প্রায় খুলে ফেলেছিল লাল-হলুদ। বক্সের বাইরে থেকে রশিদের শট বাঁচিয়ে দেন আল আরবির গোলকিপার। ২৩ মিনিটের মাথায় গোললাইন সেভ দেন লাল-হলুদ গোলকিপার গিল। এরপরে দুই দলই বেশ কিছু সুযোগ পেলেও গোল আসেনি। তবে ৭৫ মিনিটে মারাত্মক ভুল করে বসেন সন্দীপ মান্ডি। নিজেদের বক্সে মালেকোকে ফাউল করার ফলে পেনাল্টি পায় আল-আরবি। সেখান থেকে গোল করতে ভুল করেননি নাইজেরিয়ান ফুটবলার ইওয়ালা। এরপরেই যেন প্রত্যাবর্তন শুরু করে লাল-হলুদ। ৮৯ মিনিটের মাথায় ভেসে আসা ক্রসে মাথা ছুইঁয়ে গোল করে যান জয় গুপ্তা। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১।

১০৮ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে দুরন্ত হাফ-ভলিতে গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন রশিদ। কিন্তু তাঁকে তুলে নিয়ে রোহিত কুমারকে এবং ডেভিডকে নামান কোচ হাবাস। এরপরেই যেন চমক। ১১৭ মিনিটের মাথায় গোলকিপারকে কাটিয়ে গোল করেন ডেভিড। এর ঠিক ৩ মিনিটের মাথায় বিষ্ণুর পাস থেকে ৪-১ করেন রোহিত দানু। এর ফলেই এসিএল টু-এর কোয়ালিফায়ার নামক জুজু টপকে মূলপর্বে চলে গেল ইস্টবেঙ্গল। শুরু থেকেই চাপে ছিল হাবাসের ছেলেরা। একদিকে বিদেশি নেই, অন্যদিকে নাচোদের চোট। তার মধ্যেও বৃষ্টিস্নাত সল্টলেক স্টেডিয়ামে যে লড়াই লড়েছে লাল-হলুদ, তা বহুদিন মনে রেখে দেবেন সমর্থকরা।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা