AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026: বিশ্বকাপ ফাইনালে ইতিহাস, প্রথমবার হাফটাইম শো-তে জাস্টিন বিবারসহ একাধিক তারকা!

FIFA WC Final: ই হাফটাইম শো-এর উদ্দেশ্য শুধুই বিনোদন নয়। এটি ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড-এর (Global Citizen Education Fund) জন্য অর্থ সংগ্রহ করবে। এই তহবিলের লক্ষ্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করে শিশুদের মধ্যে শিক্ষা ও ফুটবলের সুযোগ বাড়ানো।

FIFA World Cup 2026: বিশ্বকাপ ফাইনালে ইতিহাস, প্রথমবার হাফটাইম শো-তে জাস্টিন বিবারসহ একাধিক তারকা!
জাস্টিন বিবারImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 09, 2026 | 3:48 PM
Share

আমেরিকা : বিশ্বকাপ (FIFA World Cup 2026) নিয়ে একদিকে যেমন বাড়ছে বিতর্ক, তেমনই বিশ্বকাপ নিয়ে আসছে চমকও। আগামী ১৯ জুলাই (ভারতীয় সময় ২০ জুলাই রাত সাড়ে বারোটা) নাগাদ নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (World Cup 2026 Final)। আর সেই ম্যাচেই প্রথমবারের মতো আয়োজিত হবে ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো। অতীতে ম্যাচের আগে হলেও এই প্রথম ম্যাচের মাঝে হবে এই শো।

ফিফা ও গ্লোবাল সিটিজেন ঘোষণা করেছে, এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হবেন বিশ্ববিখ্যাত পপ তারকা জাস্টিন বিবার। তাঁর সঙ্গে মঞ্চে থাকবেন ম্যাডোনা, শাকিরা, বিটিএস, বার্না বয় ও কোল্ডপ্লে ব্যান্ড।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন,“পৃথিবীর সবথেকে বড় প্রয়োজনগুলোর একটি হল শিক্ষা। আমরা গর্বিত যে, জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা ও বিটিএস বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে অংশগ্রহণ করবেন। এর মাধ্যমে বিশ্বের শিশুদের জন্য শিক্ষা ও ফুটবলের সুযোগ আরও বাড়ানো হবে।” তিনি আরও জানিয়েছেন, এই অনুষ্ঠানে থাকছেন সংগীত পরিচালক গুস্তাভো দুদামেল ও পিএস২২ কোরাস। পুরো অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

এই হাফটাইম শো-এর উদ্দেশ্য শুধুই বিনোদন নয়। এটি ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড-এর (Global Citizen Education Fund) জন্য অর্থ সংগ্রহ করবে। এই তহবিলের লক্ষ্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করে শিশুদের মধ্যে শিক্ষা ও ফুটবলের সুযোগ বাড়ানো। ইতিমধ্যে ৫ কোটি মার্কিন ডলারেরও বেশি সংগ্রহ হয়ে গিয়েছে। এছাড়া প্রতি ম্যাচের প্রতি টিকিট থেকে ১ মার্কিন ডলার এই তহবিলে দেওয়া হচ্ছে।

এর পাশাপাশি শিশুদের জনপ্রিয় চরিত্র সিসেমি স্ট্রিট ও দ্য মাপেটস-এর মতো চরিত্রগুলিও এই অনুষ্ঠানে অংশ নেবে। এর উদ্দেশ্য, শিশুদের শিক্ষার গুরুত্ব তুলে ধরা ও বোঝানো। বিশ্বকাপে রাউন্ড অফ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনালে প্রত্যেক ফুটবলাররা লেখা বিশেষ ব্যাজ পরে খেলছেন। এর মাধ্যমে বিশ্বের সমগ্র শিশুদের শিক্ষা ও ফুটবলের সুযোগ বাড়ানোর বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

Follow Us