AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan: ফাঁকা মাঠে কষ্টার্জিত জয়ে মূল্যবান তিন পয়েন্ট মোহনবাগানের

ISL 2023-24, Mohun Bagan Super Giant: গত ম্যাচে হারের কারণে পঞ্জাব এফসির বিরুদ্ধে অ্যাওয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় মোহনবাগানের কাছে। অ্যাওয়ে ম্যাচে পঞ্জাবকে হারিয়ে লিগ শিল্ডের দৌড়ে রইল মোহনবাগানও। ফাঁকা মাঠে ম্যাচ। গত মাসে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে একটি দুর্ঘটনা হয়েছিল। সে কারণেই রুদ্ধদ্বার ম্যাচ করতে হয়। ফাঁকা মাঠে পঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগানের কষ্টার্জিত জয় বলা যায়।

Mohun Bagan: ফাঁকা মাঠে কষ্টার্জিত জয়ে মূল্যবান তিন পয়েন্ট মোহনবাগানের
Image Credit: X
| Updated on: Apr 06, 2024 | 8:07 PM
Share

ঘুরে দাঁড়াল মোহনবাগান। দীর্ঘ বিরতির পর আইএসএলে ঘরের মাঠে গত ম্যাচে চেন্নায়িন এফসির বিরুদ্ধে নেমেছিল সবুজ মেরুন। লিডও নিয়েছিল তারা। এরপর প্রতিপক্ষ লিড নেয়। মোহনবাগান সমতাও ফেরায়। শেষ মুহূর্তে নাটকীয় জয় ছিনিয়ে নেয় চেন্নায়িন এফসি। তাদের গোলরক্ষক মোহনবাগানের প্রাক্তনী দেবজিৎ মজুমদার অনবদ্য একটা সেভ করেন। না হলে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত মোহনবাগান।

গত ম্যাচে হারের কারণে পঞ্জাব এফসির বিরুদ্ধে অ্যাওয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় মোহনবাগানের কাছে। অ্যাওয়ে ম্যাচে পঞ্জাবকে হারিয়ে লিগ শিল্ডের দৌড়ে রইল মোহনবাগানও। ফাঁকা মাঠে ম্যাচ। গত মাসে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে একটি দুর্ঘটনা হয়েছিল। সে কারণেই রুদ্ধদ্বার ম্যাচ করতে হয়। ফাঁকা মাঠে পঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগানের কষ্টার্জিত জয় বলা যায়।

ম্যাচের প্রথমার্ধেই এক গোলের লিড নেয় মোহনবাগান। সেটা স্বস্তি-অস্বস্তি দুটোই ছিল। গত ম্যাচে লিড নিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল। সে কারণেই যেন অজানা আতঙ্ক। শারীরীক অসুস্থতার কারণে গত ম্যাচের মতো এ ম্যাচেও বেঞ্চে ছিলেন না মোহনবাগানের হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাঁকেও স্বস্তি দেবে এই জয়। ৪২ মিনিটে মোহনবাগান এবং ম্যাচের একমাত্র গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?