AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026 Playoff, RCB: বড় রানে হেরেও লিগ টপার কোহলিরাই, কোন অঙ্কে ফাইনাল খেলার দৌড়ে আরসিবি?

IPL 2026 Points Table : ৫৫ রানে হেরেও অঙ্কের কারণেই পয়েন্ট তালিকার এক নম্বরে রয়ে গেল আরসিবি। জিতেও হায়দরাবাদ রইল তিন নম্বরে। ফলে, ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ারে আরসিবি খেলতে নামবে দ্বিতীয় স্থানে থাকা গুজরাট টাইটান্সের সঙ্গে। যেহেতু এখনও চতুর্থ দল এখনও নিশ্চিত হয়নি, তাই এলিমিনেটরে হায়দরাবাদের প্রতিপক্ষ কে, তা এখনও ঠিক হয়নি।

IPL 2026 Playoff, RCB: বড় রানে হেরেও লিগ টপার কোহলিরাই, কোন অঙ্কে ফাইনাল খেলার দৌড়ে আরসিবি?
How Virat Kohli's RCB Outsmarted Sunrisers Hyderabad in Points Table.Image Credit: PTI
| Edited By: | Updated on: May 23, 2026 | 12:26 PM
Share

আহমেদাবাদ: লক্ষ্য বিশাল। ২৫৬ রানের। কিন্তু ১০ ওভারের পর সেই রান তাড়া করার চেষ্টাও করল না আরসিবি (Royal Challengers Bengaluru)। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) এমনই এক অবাক কান্ড দেখলেন দর্শকরা। আরসিবির ব্যাটিং দেখে মনে হয়েছিল, তাদের ব্যাটাররা ২৫৬ নয়, ১৫৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছেন। এই ম্যাচের পরেই অনেক প্রশ্ন উঠছে। কেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে আক্রমণাত্মক খেলতে দেখা গেল না রজত-ক্রুণালদের? ২৫৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমে আরসিবি শেষ করল ২০০ রানে। কিন্তু কেন? এর পিছনে উঠে আসছে অঙ্ক।

গতকাল ম্যাচ শুরুর আগে পয়েন্ট তালিকায় এক নম্বরে ছিল আরসিবি (RCB), দুই নম্বরে গুজরাট (GT) ও তিন নম্বরে সানরাইজার্স (SRH)। সানরাইজার্স যদি আরসিবিকে প্রথমে ব্যাট করে ৮৯ রানের মধ্যে হারায় ও পরে ব্যাট করে ১১ ওভারের মধ্যে লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে, তাহলেই আরসিবিকে সরিয়ে এক নম্বরে উঠে আসবে সানরাইজার্স। কিন্তু যেহেতু গতকাল প্রথমে ব্যাট করে সানরাইজার্স তুলেছিল ২৫৫ রান, তাই তাদের ১৬৬ রানের মধ্যে অল আউট করতে হত আরসিবিকে। কিন্তু সানরাইজার্স সেই রানের মধ্যে অল আউট করতে ব্যর্থ হয়। পয়েন্টস টেবিলে এক নম্বরে থাকতে আরসিবির লক্ষ্যমাত্রা ছিল ১৬৬ রান। সেই মতো শুরু থেকে আক্রমণ করা শুরু করলেও পাওয়ার প্লে-র পর সেই লক্ষ্যের দিকে না গিয়ে ১৬৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলা শুরু করে আরসিবি। শেষ অবধি তারা ২০০ রান তুলতে সমর্থ হয়।

যদিও ৫৫ রানে হেরেও এই অঙ্কের কারণেই পয়েন্ট তালিকার এক নম্বরে রয়ে গেল আরসিবি। জিতেও হায়দরাবাদ রইল তিন নম্বরে। ফলে, প্রথম কোয়ালিফায়ারে আরসিবি খেলতে নামবে দ্বিতীয় স্থানে থাকা গুজরাট টাইটান্সের সঙ্গে। যেহেতু এখনও চতুর্থ দল এখনও নিশ্চিত হয়নি, তাই এলিমিনেটরে হায়দরাবাদের প্রতিপক্ষ কে, তা এখনও ঠিক হয়নি। তবে প্রথম কোয়ালিফায়ারে ধর্মশালায় রয়েছে বৃষ্টির ভ্রূকুটি। এবং এই ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে-ও নেই। ফলে, যদি বৃষ্টির কারণে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ভেস্তে যায়, তাহলে পয়েন্ট তালিকার টপার হওয়ার দরুন ম্যাচ না খেলেই সিধে ফাইনালে চলে যাবেন কোহলিরা। তখন গুজরাট খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। তাদের প্রতিপক্ষ হবে এলিমিনেটর ম্যাচের বিজয়ী দল। এই নিয়মের ফলে কোয়ালিফায়ার ম্যাচে নামার আগেই চিন্তামুক্ত আরসিবি শিবির।

Follow Us