AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2024-2025: মন্দের-ভালো পারফরম্যান্সেও ইস্টবেঙ্গলের হারের হেক্সা

Odisha FC vs East Bengal: রেডি হতে দীর্ঘ সময় নেন। তাতেও অবশ্য লাভ হয়নি। স্পটকিক কাজে লাগান। ইস্টবেঙ্গল জার্সিতে প্রথম গোল দিয়ামান্তাকোসের। ১-১ স্কোর লাইনে বিরতি যায় দু-দলই। ওডিশাকে আর অ্যাডভান্টেজ বলা যাচ্ছিল না। বরং মানসিক ভাবে অনেকটা স্বস্তিতে ছিল ইস্টবেঙ্গল।

ISL 2024-2025: মন্দের-ভালো পারফরম্যান্সেও ইস্টবেঙ্গলের হারের হেক্সা
Image Credit: X
| Updated on: Oct 22, 2024 | 9:49 PM
Share

জিতলে সবই ভালো মনে হয়। হারলে সব ভুল! ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও পরিস্থিতি এমনটাই। তবে মন্দের ভালো বলেও যে একটা বিষয় হয়, সেটাই যেন হল। পারফরম্যান্সে অনেকটাই উন্নতি লক্ষ্য করা গেল। কিন্তু রেজাল্ট বদল হল না। মন্দের ভালো খেলেও ওড়িশা এফসির কাছে হারের হেক্সা। এ বারের আইএসএলে টানা ছয় ম্যাচে হার ইস্টবেঙ্গলের। অস্কার যোগ দিলেও অক্সিজেন এল না। অথচ ফল যেন অন্যরকম হতেই পারত।

ময়দানের অতি পরিচিত সেই লাইন, বড় ম্যাচের পর অনেক কিছুই হতে পারে। বড় ম্যাচে ০-২ ব্যবধানে হেরেছিল ইস্টবেঙ্গল। সেখান থেকে ওড়িশার বিরুদ্ধে অনেকাংশেই প্রশংসনীয় পারফরম্যান্স। ম্যাচের প্রথম ১০ মিনিটে তিনটি সুযোগ হারায় ইস্টবেঙ্গল। এই অবধি ঠিকই ছিল। কিন্তু ২২ মিনিটে রয় কৃষ্ণার গোল ইস্টবেঙ্গলের ছন্দপতন হয়। এরপরও ঘুরে দাঁড়িয়েছিল লাল-হলুদ।

প্রথমার্ধের ইনজুরি টাইমে তালালের ক্রসে হ্যান্ডবল থোইবার। পেনাল্টি দিতে পিছপা হননি রেফারি। স্পটকিক নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন দিয়ামান্তাকোস। তাঁর সঙ্গে মেন্টাল গেম খেলেন ওড়িশা গোলরক্ষক অমরিন্দর। রেডি হতে দীর্ঘ সময় নেন। তাতেও অবশ্য লাভ হয়নি। স্পটকিক কাজে লাগান। ইস্টবেঙ্গল জার্সিতে প্রথম গোল দিয়ামান্তাকোসের। ১-১ স্কোর লাইনে বিরতি যায় দু-দলই। ওডিশাকে আর অ্যাডভান্টেজ বলা যাচ্ছিল না। বরং মানসিক ভাবে অনেকটা স্বস্তিতে ছিল ইস্টবেঙ্গল।

ম্যাচের ৬৯ মিনিটে মোর্তাদা ফল-এ ডাউনফল ইস্টবেঙ্গলের। আহমেদ জাহুর ফ্রি-কিকে দুর্দান্ত হেডারে গোল মোর্তাদার। এতে ইস্টবেঙ্গল রক্ষণেরও ভুল রয়েছে। তাঁকে মার্ক করার কথা যেন মাথাতেই আসেনি। ওড়িশা এগিয়ে যায় ২-১ ব্যবধানে। এরপরও ছোট ছোট স্বপ্ন দেখিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু ৭৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড তথা রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হয় প্রভাব লাকরাকে। ইস্টবেঙ্গলের চাপ বাড়ে। ১০ জনের ইস্টবেঙ্গল আর গোল খায়নি। গোলরক্ষক প্রভসুখনকেও বাড়তি কৃতিত্ব দিতে হবে।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...