AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: প্রকাশ্যে কোহলিকে ‘ইগনোর’ গম্ভীরের, প্রথম ওডিআইয়ের আগে বিতর্ক চরমে!

Gambhir vs Kohli: প্রায় ৭ মাসেরও বেশি সময় পর ভারতীয় জার্সিতে দেখা যাবে কোহলি-রোহিতকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের পর আর তাঁদের দেখা যায়নি ভারতীয় জার্সিতে। তবে ব্যাটিং কোচ সীতাংশু কোটাক-এর সঙ্গে গম্ভীরকে কথা বলতে দেখা গেলেও কোহলির সঙ্গে তিনি কোনও কথা বলেননি। পুরো সেশন জুড়েই কোহলির সম্পর্কে তিনি ছিলেন উদাসীন।

Virat Kohli: প্রকাশ্যে কোহলিকে 'ইগনোর' গম্ভীরের, প্রথম ওডিআইয়ের আগে বিতর্ক চরমে!
গৌতম গম্ভীর ও বিরাট কোহলি।Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 14, 2026 | 6:01 PM
Share

এজবাস্টন: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ভরাডুবির পর আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে ভারত। আয়ারল্যান্ডের কাছে ০-২ সিরিজ হার, ইংল্যান্ডের কাছে ০-৪ হারের পর আবার নতুন করে সব শুরু করতে চাইছে টিম ইন্ডিয়া। তবে এর মধ্যেই হচ্ছে বিতর্ক। দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ও তারকা ক্রিকেটার বিরাট কোহলির মধ্যে নাকি কথা বন্ধ, দাবি করা হয়েছে সংবাদমাধ্যমে।

প্রতিবেদন অনুযায়ী, গম্ভীর অনুশীলনের সময় অধিনায়ক শুভমন গিল, রোহিত শর্মা, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক-এর সঙ্গে গম্ভীরকে কথা বলতে দেখা গেলেও কোহলির সঙ্গে তিনি কোনও কথা বলেননি। পুরো সেশন জুড়েই কোহলির সম্পর্কে তিনি ছিলেন উদাসীন। অন্যদিকে, কোহলিকেও দেখা যায় সীতাংশু কোটাকের সঙ্গে হেসে হেসে কথা বলতে।

তাহলে কি গম্ভীর-কোহলির মধ্যে আবার কোনও বিবাদ ঘটেছে? সেই বিষয়ে কোনও পাকা খবর পাওয়া যায়নি। যদিও এজবাস্টনে প্র্যাকটিস চলাকালীন ভারতীয় দোল এদিন ফিল্ডিং অনুশীলনের উপর বিশেষ জোর দেয়। পুরো সেশনটি পর্যবেক্ষণ করেন প্রধান কোচ গম্ভীর। একই সঙ্গে ওয়ার্ম আপ, ক্যাচিং, গ্রাউন্ড ফিল্ডিং-এর প্র্যাকটিস করানো হয়।

অনুশীলনের শুরুতে রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, প্রিন্স যাদবরা ছোট ছোট দলে ভাগ হয়ে ফুটবল খেলেন। প্রায় ৭ মাসেরও বেশি সময় পর ভারতীয় জার্সিতে দেখা যাবে কোহলি-রোহিতকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের পর আর তাঁদের দেখা যায়নি ভারতীয় জার্সিতে। তবে এই কথা না বলার ঘটনা আরও একবার প্রকাশ্যে এনে দিল রো-কো-কে নিয়ে গম্ভীর ব্রিগেডের না বলা ঝামেলাকে।

Follow Us