AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লক্ষ্য এবার ২০২৭ বিশ্বকাপ, ‘পদ্মশ্রী’ সম্মান নিয়ে কী বললেন রোহিত শর্মা?

২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছিল তাঁর কেরিয়ারের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত। আইসিসি ট্রফির খরা কাটিয়ে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতকে চ্যাম্পিয়ন করে নিজের দক্ষ নেতৃত্ব প্রমাণ করেছেন তিনি। এই জোড়া সাফল্যের পরই তাঁর ঝুলিতে এল পদ্মশ্রী সম্মান।

লক্ষ্য এবার ২০২৭ বিশ্বকাপ, 'পদ্মশ্রী' সম্মান নিয়ে কী বললেন রোহিত শর্মা?
| Edited By: | Updated on: Feb 03, 2026 | 6:03 PM
Share

ভারতীয় ক্রিকেটে গত দুই দশকের নিরলস পরিশ্রম আর সাফল্যের স্বীকৃতি পেলেন রোহিত শর্মা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয়েছে। এই খবর সামনে আসতেই খুশির জোয়ার ক্রিকেট মহলে। একটি বিশেষ ভিডিও বার্তায় নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

পদ্মশ্রী পাওয়ার পর রোহিত বলেন, “এই সম্মান আমার এবং আমার পরিবারের কাছে অত্যন্ত গর্বের ও আবেগের মুহূর্ত। ভারত সরকারকে এই স্বীকৃতির জন্য ধন্যবাদ জানাই। আমার ক্রিকেট সফরের পেছনে যাঁরা রয়েছেন, তাঁদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। দেশের হয়ে ট্রফি জেতার জেদ আমার আজীবন থাকবে। জয় হিন্দ।”

রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট এক স্বর্ণযুগ পার করছে। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছিল তাঁর কেরিয়ারের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত। আইসিসি ট্রফির খরা কাটিয়ে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতকে চ্যাম্পিয়ন করে নিজের দক্ষ নেতৃত্ব প্রমাণ করেছেন তিনি। এই জোড়া সাফল্যের পরই তাঁর ঝুলিতে এল পদ্মশ্রী সম্মান।

ব্যাট হাতে রোহিত শর্মার পরিসংখ্যানও চোখে পড়ার মতো। টেস্ট ক্রিকেটে তিনি ৬৭টি ম্যাচে ১২টি সেঞ্চুরি করেন। ৪,৩০০ বেশি রান সংগ্রহ করেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ২৮২ ম্যাচে তাঁর রান ১১,৫০০, যেখানেও রয়েছে ৩৩টি সেঞ্চুরি। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি করেছেন ৪,২৩১ রান, যার মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি। এই ফরম্যাটে যা বিরল কৃতিত্ব। রোহিত ইতিমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবুও তিনি এখনও ওয়ানডে ফরম্যাটে ভারতের হয়ে খেলছেন। তাঁর লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। ‘পদ্মশ্রী’ সম্মান পাওয়ার পরও রোহিত শর্মার স্পষ্ট বার্তা দিয়েছেন, দেশের সাফল্যের জন্য তাঁর লড়াই এখনও শেষ হয়নি।