AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Spain Cricket Team: অজিদের টপকে বিশ্বরেকর্ড, টানা ২১ ম্যাচ জিতে অপরাজিত স্পেন!

International T20 Record: ১৯৯২ সালে প্রথম অ্য়াফিলিয়েট সদস্য হয়েছিল স্পেন। ২০১৭ সালে তাদের অ্যাসোসিয়েট সদস্য করে আইসিসি। ২০১৯ সল্ থেকে আন্তর্জাতিক টি২০ খেলার সুযোগ পাওয়ার পর থেকে দুর্দান্ত পারফরম্যান্স করছে স্পেন। এখনও পর্যন্ত ৫০টি ম্যাচ খেলে ৪১টি টি২০ ম্যাচ জিতেছে স্পেন। হেরেছে মাত্র ৮ ম্যাচে।

Spain Cricket Team: অজিদের টপকে বিশ্বরেকর্ড, টানা ২১ ম্যাচ জিতে অপরাজিত স্পেন!
স্প্যানিশ ক্রিকেট টিমImage Credit: Facebook/@Cricket Espana
| Edited By: | Updated on: Aug 15, 2026 | 2:41 PM
Share

মাদ্রিদ : ফুটবলের পর এবার ক্রিকেটেও ইতিহাস গড়ল স্পেন। এক মাস আগেই ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ২০১০ সালের ১৬ বছর পর আবার বিশ্বকাপ ঘরে তুলেছেন রদ্রি, ইয়ামালরা। এর মধ্যেই আবার ক্রিকেটেও রেকর্ড গড়ল তারা। অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের টানা জয়ের নজির ভেঙে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে টানা ২১ ম্যাচ জিতে ইতিহাসের পাতায় নাম লেখাল স্পেন।

২০২৮ সালের টি২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার লক্ষ্যে ইউরোপিয়ান সাব-রিজিওনাল কোয়ালিফায়ার সি-তে খেলছে স্পেন। শুক্রবার ফিনল্যান্ডের মাটিতে ঘরের দলকে হারিয়ে এই রেকর্ড গড়ল স্প্যানিশ ক্রিকেট দল। মাত্র দুই উইকেট হারিয়ে ১৩২ রান তুলে ফেলে স্পেন। আইসিসি পুরুষদের টি২০ ক্রমতালিকায় বর্তমানে ২৮ নম্বরে রয়েছে স্পেন। তবে ক্রমতালিকায় পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্স স্পেন রীতিমতো চমক দিচ্ছে বারবার। ৩ বছর আগে আইল অফ ম্যানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু হয়েছিল তাদের এই নজির গড়ার রাস্তা। এরপর জার্সি, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, গ্রিস ও ফিনল্যান্ডের মতো ইউরোপের একাধিক দলকে হারিয়েছে তারা। ২৫ ফেব্রুয়ারী ২০২৩ থেকে একবারও হারেনি স্পেন। এর মধ্যে আইল অফ ম্যানকে স্পেন হারিয়েছে ৪ বার, জার্সিকে ২ বার, ক্রোয়েশিয়াকে ১০ বার, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র ও গ্রীসকে ১ বার করে ও ফিনল্যান্ডকে ২ বার হারিয়েছে স্প্যানিশ দল।

স্পেনের এই ২১ ম্যাচের জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার ২০০৩ সালের রেকর্ডকেও ছাপিয়ে গেল। সেই সময় রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া টানা ১৭টি একদিনের ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ জিতেছিল। সেই সময় সব মিলিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত ছিল অজিরা। সেই রেকর্ড এখন স্পেনের দখলে। তবে টি২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড আগেই স্পেনের দখলে ছিল। ২০২৪ সালে গ্রিসকে হারিয়ে টানা ১৪টি টি২০ ম্যাচ জিতে এই ফরম্যাটে বিশ্বরেকর্ড গড়েছিল স্পেন। এবার সেই রেকর্ড আরও সমৃদ্ধ করল তারা।

১৯৯২ সালে প্রথম অ্য়াফিলিয়েট সদস্য হয়েছিল স্পেন। ২০১৭ সালে তাদের অ্যাসোসিয়েট সদস্য করে আইসিসি। ২০১৯ সল্ থেকে আন্তর্জাতিক টি২০ খেলার সুযোগ পাওয়ার পর থেকে দুর্দান্ত পারফরম্যান্স করছে স্পেন। এখনও পর্যন্ত ৫০টি ম্যাচ খেলে ৪১টি টি২০ ম্যাচ জিতেছে স্পেন। হেরেছে মাত্র ৮ ম্যাচে। ফুটবলেও সাম্প্রতিক সময়ে অপরাজিত স্পেন। টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ পেয়েছিল স্পেন। এবার ক্রিকেটেও ফের নজির তৈরি করল তারা।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে