AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dr. Indranil Khan: জাতীয় ক্রীড়া দিবসে খেলোয়াড়দের বিশেষ সম্মান দেবে রাজ্য সরকার, বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রীর!

West Bengal Government: ১৯৮০ সালে ১৬ আগস্ট ইডেন গার্ডেন্সে কলকাতা ডার্বি চলাকালীন ১৬ জনের মৃত্যু ঘটে। এরপর থেকেই এই দিনটিকে বিশেষ চোখে দেখা হত কিন্তু ২০২১ সালে ১৬ আগস্ট দিনটিকে 'খেলা হবে দিবস' বলে ঘোষণা করা হয়। বদলের বাংলায় প্রথমবার আড়ম্বরের সাথে পালিত হবে ক্রীড়া দিবস।

Dr. Indranil Khan: জাতীয় ক্রীড়া দিবসে খেলোয়াড়দের বিশেষ সম্মান দেবে রাজ্য সরকার, বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রীর!
ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ড. ইন্দ্রনীল খাঁImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 11, 2026 | 7:51 PM
Share

কলকাতা: গত নির্বাচনের সময়েও রাজ্যে একটি বড় বিষয় ছিল ‘খেলা হবে’। রাজ্যের প্রাক্তন সরকার সেই কথাটিতে একছত্র কপিরাইট লাগিয়ে রেখেছিল। কিন্তু এবার রাজ্যে পালাবদল ঘটেছে। তৃণমূল সরকারকে বদলে মসনদে এসেছে বিজেপি। এরপরেই ক্রীড়াক্ষেত্রে একের পর এক কাজ করছে রাজ্য সরকার। বদলের বাংলায় প্রথমবার আড়ম্বরের সাথে পালিত হবে ক্রীড়া দিবস। ২৯ আগস্ট অর্থাৎ জাতীয় ক্রীড়া দিবসের দিনটি উদযাপন করবে রাজ্য সরকার।

হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন হিসেবে পালন করা হয় জাতীয় ক্রীড়া দিবস। এবার সেই দিনটা রাজ্য সরকার পালন করবে বলে জানা গিয়েছে। ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ড. ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, “আগের সরকার জাতীয় ক্রীড়া দিবস দিনটিকে খুবই অবহেলার সঙ্গে পালন করেছে। আগে যেভাবে রাজনীতি খেলাতে প্রবেশ করেছিল, এর ফলে খেলা ব্যাকসিটে চলে গিয়েছিল। সেটাই এখন আর হবে না। এই অনুষ্ঠানে খেলোয়াড়দের বিশেষ সম্মান দেওয়া হবে রাজ্যের তরফে। উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।” অনুষ্ঠানের স্থান, কাল জানানো না হলেও ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, এই দিনটি নিয়ে বিশেষ ভাবনা রয়েছে সরকারের। তাঁর কথায়, “যেভাবে শিক্ষা-স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে , সেভাবেই ক্রীড়াকেও গুরুত্ব দেওয়া হবে। যাতে ক্রীড়াবিদরা জাতীয় মঞ্চে ভারতকে সাফল্য এনে দিতে পারে, তাই তাঁদের সাফল্যের জন্য সাহায্য করবে রাজ্য।” বিগত মুখ্যমন্ত্রীর অনেক ভাই রাজ্যের নানা ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিলেন। সেই নিয়েও ইন্দ্রনীল খাঁ বললেন, “আমার জানা ছিল না আগে যাঁরা রাজ্যের নানা ফেডারেশনের প্রধান ছিলেন, তাঁরা সব বড় বড় ক্রীড়াবিদ। তাঁদের জন্যই রাজ্যের খেলার আজ এই হাল। আজ কমনওয়েলথ গেমসে ভারত ৩৯টি পদক আনল। এর মধ্যে বাঙালি কোথায়? কেন রাজ্যে ক্রীড়াকে পাত্তা দেওয়া হয়নি? কেন ক্রীড়াবিদদের সাহায্য করা হয়নি?” এই বিষয়েই সরব হতে দেখা যায় তাঁকে।

একই সঙ্গে খেলা হবে দিবস নিয়েও বড় কথা বললেন ক্রীড়ামন্ত্রী। ১৯৮০ সালে ১৬ আগস্ট ইডেন গার্ডেন্সে কলকাতা ডার্বি চলাকালীন ১৬ জনের মৃত্যু ঘটে। এরপর থেকেই এই দিনটিকে বিশেষ চোখে দেখা হত কিন্তু ২০২১ সালে ১৬ আগস্ট দিনটিকে ‘খেলা হবে দিবস’ বলে ঘোষণা করা হয়। সেই নিয়েই ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, এই দিনটি আর খেলা হবে দিবস বলে মানা হচ্ছে না। দিনটি পালন করা হবে ফুটবলপ্রেমী দিবস বলে। তাঁর কথায়,“খেলাধুলার জন্য খেলা শব্দটি ব্যবহার না করে থ্রেট দেওয়া হচ্ছে। এই দিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হবে। জেপি নাড্ডা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন। যাঁদের এই কার্ডে নাম নেই, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে অন্তর্ভুক্ত করা হবে।” এর পাশাপাশি গোষ্ঠ পালের জন্মদিনে অর্থাৎ ২০ আগস্ট ফুটবলারদের সম্মান দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী।

Follow Us
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?