T20 World Cup: হারের ধাক্কায় প্রশ্নের মুখে টিম ম্যানেজমেন্ট! সহ-অধিনায়কের বদলে কেন সুন্দর?
টিম ম্যানেজমেন্টের যুক্তি ছিল ‘ম্যাচ-আপ’। যার অর্থ হল, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারে একাধিক বাঁহাতি থাকায় অফ-স্পিনার সুন্দরকে কার্যকর বলে মনে করে দল। পরিকল্পনা ছিল পাওয়ার প্লে-তে সুন্দরকে বল করানোর। কিন্তু ম্যাচর পরিস্থিতি বদলে যাওয়ায় তিনি মাত্র ২ ওভার বল করেন। এমনকি ডেভিড মিলার আক্রমণাত্মক ব্যাটিং করলেও সুন্দরকে বাড়তি ওভার বল করতে দেওয়া হয়নি।

কলকাতা: বিশ্বকাপের সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভারতের সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। ভারতীয় টিম ম্যানেজমেন্ট বরাবরই “দল আগে, ব্যক্তি পরে” নীতির কথা বলে আসছে। এর আগেও রোহিত শর্মার বদলে শুবমন গিলকে ওডিআই অধিনায়ক করা হয়। চা সত্ত্বেও তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘সুপারস্টার সংস্কৃতি’ ভাঙার বার্তা দিয়েছে দল। গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ ম্য়াচে পাঁচ নম্বরে নেমেও নজর কেড়েছিলেন অক্ষর। তার পরও সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে বসিয়ে সদ্য চোট সারিয়ে ফেরা সুন্দরকে নেওয়া হয়। সহকারী কোচ রায়ান টেন ডশেট এই সিদ্ধান্ত নিয়ে সরাসরি কিছু বলতে চাননি। তাঁর কথায়, “বিষয়টা এতটা সহজ নয়।”
টিম ম্যানেজমেন্টের যুক্তি ছিল ‘ম্যাচ-আপ’। যার অর্থ হল, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারে একাধিক বাঁহাতি থাকায় অফ-স্পিনার সুন্দরকে কার্যকর বলে মনে করে দল। পরিকল্পনা ছিল পাওয়ার প্লে-তে সুন্দরকে বল করানোর। কিন্তু ম্যাচর পরিস্থিতি বদলে যাওয়ায় তিনি মাত্র ২ ওভার বল করেন। এমনকি ডেভিড মিলার আক্রমণাত্মক ব্যাটিং করলেও সুন্দরকে বাড়তি ওভার বল করতে দেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, যদি ম্যাচ-আপই মূল লক্ষ্য হয়, তবে বাঁ হাতিদের বিরুদ্ধে অক্ষরকে কেন বল করতে দেওয়া হল না? এশিয়া কাপেও সুন্দরের কথা ভাবাই হয়নি। ভারতীয় টিম ম্যানেজমেন্টের কৌশলগত ভাবনায় তাই স্পষ্টতা নিয়ে প্রশ্ন উঠছে।
ব্যাটিং অর্ডার নিয়েও সমালোচনা কম নয়। কেরিয়ার গড় ১৬ এবং স্ট্রাইক রেট ১৩০ থাকা সুন্দরকে পাঁচ নম্বরে পাঠানো হয়। যখন রান রেট ১০এর উপরে উঠেছিল। ডুশখাটে জানান, অক্ষর খেললে তাঁকেই ওই জায়গায় ব্যবহার করা হত, পাওয়ার হিটিং বাড়ানোর জন্য। যদিও শিবিরে আতঙ্ক নেই বলে দাবি করেছেন তিনি। তবে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে ভারতের দরকার আরও স্থির সিদ্ধান্ত। না হলে এমন বিতর্ক দলে প্রভাব ফেলতেই পারে।
