AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Komaki DT 3000: দুর্ধর্ষ হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার নিয়ে এল কোমাকি! লিথিয়াম-আয়ন ব্যাটারি, একবার চার্জেই দৌড়বে ১৮০-২২০ কিমি

High-Speed Electric Scooter: ভারতে নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে এল কোমাকি, যার নাম কোমাকি ডিটি ৩০০০। এই ই-স্কুটারের দাম ও ফিচার্স সংক্রান্ত সব তথ্য জেনে নিন।

Komaki DT 3000: দুর্ধর্ষ হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার নিয়ে এল কোমাকি! লিথিয়াম-আয়ন ব্যাটারি, একবার চার্জেই দৌড়বে ১৮০-২২০ কিমি
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Mar 26, 2022 | 2:46 AM
Share

দু’চাকা ইলেকট্রিক গাড়ির সেগমেন্টে ভারতে যেন হুট করেই জোয়ার এসেছে। এখন প্রায় প্রতিদিনই এক প্রকার নিয়ম করে একের পর এক ইলেকট্রিক স্কুটার বা বাইক লঞ্চ করছে। এবার ভারতে একটি নতুন ইলেকট্রিক স্কুটার (New Electric Scooter) নিয়ে এল কোমাকি, যার নাম কোমাকি ডিটি ৩০০০ (Komaki DT 3000)। এই মুহূর্তে মার্কেটে উপলব্ধ একাধিক বৈদ্যুতিক স্কুটারকে জোরদার টক্কর দিতে চলেছে এই কোমাকি ডিটি ৩০০০ ইলেকট্রিক স্কুটারটি। ভারতে এই বিদ্যুচ্চালিত স্কুটার নিয়ে আসা হয়েছে ১,১৫,০০০ টাকা (দিল্লি, এক্সশোরুম প্রাইস) দামে। শুক্রবার থেকেই দেশের সমস্ত কোমাকি ডিলারশিপের কাছে উপলব্ধ হয়ে গিয়েছে কোমাকি ডিটি ৩০০০ ই-স্কুটার।

একবার চার্জেই দৌড়বে ১৮০-২২০ কিলোমিটার

চলতি বছরে কোমাকি এই লেটেস্ট ডিটি ৩০০০ নিয়ে এখনও পর্যন্ত মোট তিনটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল। এর আগে সংস্থার রেঞ্জার ও ভেনিস নামেক বৈদ্যুতিক দু’চাকা গাড়ি দুটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এই নতুন কোমাকি ডিটি ৩০০০ ইলেকট্রিক স্কুটারে রয়েছে ৩০০০ ওয়াট বিএলডিসি মোটর। সেই সঙ্গে দেওয়া হয়েছে ৬২ভি৫২এএইচ ব্যাটারি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই ডিটি ৩০০০ ইলেকট্রিক স্কুটারটি একবার চার্জেই ১৮০-২২০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। পাশাপাশি এ-ও জানানো হয়েছে যে, এই ই-স্কুটারের সর্বোচ্চ স্পিড ঘণ্টায় ৯০ কিলোমিটার।

একাধিক অত্যাধুনিক ফিচার্স

লুকের দিক থেকে কোমাকি ডিটি ৩০০০ ইলেকট্রিক স্কুটারটি কেমন হতে চলেছে, তার কোনও ছবি এখনও পর্যন্ত প্রকাশ্যে নিয়ে আসেনি কোমাকি। তাই স্কুটারটি কেমন দেখতে হতে চলেছে, তার জন্য আপনাকে নিকটবর্তী ডিলারশিপের কাছে পৌঁছে যেতে হবে অথবা অনলাইনে প্রকাশিত হওয়ার জন্য আর দু-একদিন অপেক্ষা করতে হবে। কোমাকি ইলেকট্রিক ডিভিসনের ডায়রেক্টর গুঞ্জন মলহোত্র বলছেন, এর আগের একাধিক কোমাকি মডেল দিয়ে ভারতের গ্রাহকদের মন জয় করার পর আমরা এবারে ডিটি ৩০০০ হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছি। তিনি আরও জানিয়েছেন যে, এই গাড়িটি ইলেকট্রিক সেগমেন্টে অতুলনীয় হতে চলেছে কারণ এতে রয়েছে একটি ৩০০০ ওয়াট বিএলডিসি মোটর এবং একটি ৬২ভি৫২এএইচ পেটেন্ট লিথিয়াম ব্যাটারি। প্রায় ১২টিরও বেশি অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে।

একের পর এক ইলেকট্রিক স্কুটার

ভারতে পেট্রল-ডিজ়েলের মাত্রাতিরিক্ত দাম বাড়ার ফলে আখেরে ইলেকট্রিক যানবাহন নির্মাতারাই লাভবান হচ্ছেন বলে মনে করা হচ্ছে। বৈদ্যুতিক গাড়ির প্রতি ক্রেতাদের যে ঝোঁক বাড়ছে, তা একদম পরিষ্কার। চলতি সপ্তাহেই এই নিয়ে মোট চারটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল ভারতে। তাদের মধ্যে রয়েছে ক্রেয়ন এনভি, আইভূমির এস১ ও জিৎ নামক দুটি মডেল, ওকিনাওয়া ওখি ৯০ এবং শুক্রবার লঞ্চ হওয়া কোমাকি ডিটি ৩০০০। আগামী কয়েক মাসে ভারতে গুচ্ছের ইলেকট্রিক স্কুটার লঞ্চ হতে চলেছে, যার মধ্যে কিছু আবার জনপ্রিয় কয়েকটি সংস্থার। তাই আগামী দিনে ইলেকট্রিক স্কুটারের প্রতিযোগিতা যে দেশে আরও বাড়তে চলেছে, তা বুঝতে রকেট সায়েন্স জানার দরকার হয় না।

আরও পড়ুন: অপেক্ষার অবসান ঘটিয়ে হাজির হল দুরন্ত ওকিনাওয়া ওখি ৯০ ইলেকট্রিক স্কুটার, ১৬০ কিমি রেঞ্জ, দাম ১.২১ লাখ টাকা

আরও পড়ুন: ভারতে দুটি সস্তার হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার নিয়ে এল আইভূমি এনার্জি, দাম ও ফিচার্স সম্পর্কে জেনে নিন

আরও পড়ুন: এই ইলেকট্রিক স্কুটার চালাতে লাগবে না ড্রাইভিং লাইসেন্স! দাম মাত্র ৬৪ হাজার টাকা

Follow Us
দলে দলে ফিরে গেল ওরা, কমতে পারে ভোট
দলে দলে ফিরে গেল ওরা, কমতে পারে ভোট
ফলতায় পুনর্নিবাচন নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন
ফলতায় পুনর্নিবাচন নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন
গণনার দিন দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা, সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস
গণনার দিন দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা, সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের