AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: হোটেলে ঢুকছে পুলিশ, আর বের করে নিয়ে আসছেন একের পর এক মহিলাকে, পবিত্র জয়রামবাটিতে যা চলছিল চমকে যাবেন

Bankura: জানা যাচ্ছে, বাঁকুড়ার জয়রামবাটিতে একের পর এক হোটেলে অভিযান চালায় পুলিশ। একের পর এক হোটেলে হানা দিয়ে মধুচক্র চালানোর প্রমাণ হাতেনাতে মেলায় পরপর ৩ টি হোটেল সিল করে দেয় তারা। হোটেলগুলি থেকে সাতজন মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে হোটেলগুলির মালিক,ম্যনেজার,কর্মী ও এক আবাসিক মিলিয়ে মোট ছ'জনকে।

Bankura: হোটেলে ঢুকছে পুলিশ, আর বের করে নিয়ে আসছেন একের পর এক মহিলাকে, পবিত্র জয়রামবাটিতে যা চলছিল চমকে যাবেন
মধুচক্র চালানোর অভিযোগImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 01, 2026 | 2:43 PM
Share

বাঁকুড়া: শীতকালে আম বাঙালি এ দিক-ওদিক ঘুরতে যান। সেই রকমই একটি পর্যটন কেন্দ্র জয়রামবাটি। বাঁকুড়ার জয়রামবাটিতে একের পর এক হোটেলে হানা। মধুচক্র চালানোর অভিযোগে সিল করা হল একের পর এক হোটেল। উদ্ধার সাত জন মহিলা। গ্রেফতার ছয়।

জানা যাচ্ছে, বাঁকুড়ার জয়রামবাটিতে একের পর এক হোটেলে অভিযান চালায় পুলিশ। একের পর এক হোটেলে হানা দিয়ে মধুচক্র চালানোর প্রমাণ হাতেনাতে মেলায় পরপর ৩ টি হোটেল সিল করে দেয় তারা। হোটেলগুলি থেকে সাতজন মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে হোটেলগুলির মালিক,ম্যনেজার,কর্মী ও এক আবাসিক মিলিয়ে মোট ছ’জনকে।

বস্তুত, বাঁকুড়ার পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত জয়রামবাটিতে সম্প্রতি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। এরমধ্যে বেশ কিছু হোটেল ও লজে নিয়মিত চুটিয়ে চলছে মধুচক্র এমন খবর পুলিশের কাছে আসে। গতকাল বাঁকুড়া জেলা পুলিশ ৩ টি দলে ভাগ হয়ে জেলা পুলিশ হানা দেয় জয়রামবাটির তিনটি বেসরকারি হোটেলে। ওই তিনটি হোটেল থেকে ৭ জন মহিলাকে উদ্ধার করা হয়। মধুচক্র চালানোর হাতেনাতে প্রমাণ মেলায় হোটেলগুলির মালিক, ম্যনেজার, কর্মচারি ও এক আবাসিক সহ মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে ১৪ দিন পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিশ। পাশাপাশি উদ্ধার হওয়া মহিলাদের আদালতে গোপন জবানবন্দি নেওয়ার আবেদনও জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।