AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Accident: স্টিয়ারিংয়ে আটকে লরির চালক, ২৪ ঘণ্টায় পরপর ৩টি ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

Dhupguri Accident: সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে লরির চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে যান। ওই অবস্থাতেই দীর্ঘক্ষণ কাতরাতে থাকেন। অপরদিকে ট্রলারের চালক ও খালাসিও গুরুতরভাবে আহত হন। দুই গাড়ির ধাক্কার বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

Road Accident: স্টিয়ারিংয়ে আটকে লরির চালক, ২৪ ঘণ্টায় পরপর ৩টি ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 01, 2026 | 2:36 PM
Share

ধূপগুড়ি: দুর্ঘটনার পর দুর্ঘটনা। শুধু ২৪ ঘণ্টাতেই আলাদা আলাদা তিনটি পথ দুর্ঘটনায় ধূপগুড়িতে প্রাণ গেল ৫ জনের। আহত তিন। শনিবার গভীর  রাতে ধূপগুড়ির ঝুমুর এলাকায় ঘটে যায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা। ঝুমুর ব্রিজ সংলগ্ন এলাকায় দুটি ভারী পণ্যের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। মারাত্মকভাবে জখম হয়েছেন আরও দু’জন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। ঘটনার জেরে রাস্তায় যান চলাচলও পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার আনুমানিক রাত দেড়টা নাগাদ শিলিগুড়ির দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল একটি লরি। ওই সময় একটি ট্রলার ভুল করে একই রাস্তায় উল্টোপথে ঢুকে পড়ে। কিন্তু রাতে দৃশ্যমানতাও অনেকটাই ছিল। ছিল কুয়াশাও। যার জেরে দুই গাড়ির চালক স্পষ্টভাবে একে অপরকে দেখতেও পাননি। ফলে কিছু সময়ের মধ্যে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। 

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে লরির চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে যান। ওই অবস্থাতেই দীর্ঘক্ষণ কাতরাতে থাকেন। অপরদিকে ট্রলারের চালক ও খালাসিও গুরুতরভাবে আহত হন। দুই গাড়ির ধাক্কার বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় পুলিশে। খবর পেয়ে ছুটে আসে দমকলও। অবশেষে প্রায় এক ঘণ্টার চেষ্টায় লরির দরজা ভাঙা সম্ভব হয়। তারপরই স্টিয়ারিংয়ে আটকে থাকা চালককে উদ্ধার করতে সমর্থ হন পুলিশ ও দমকলের কর্মীরা। অন্যদিকে সংঘর্ষের তীব্রতায় একটি গাড়ি আরেকটির সঙ্গে সম্পূর্ণভাবে আটকে যায়। হাইড্রোলিক কাটারের সাহায্যে দুটি গাড়িকে আলাদা করা সম্ভব হয়।