অনুজয়-দেবারতির বিয়ে, কী প্রতিক্রিয়া দেবারতির প্রাক্তন বর অনিন্দ্য়র?
৩১ জানুয়ারি বিয়ে করেছেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়। দেবারতি মুখোপাধ্যায়ের সঙ্গে পথচলা শুরু করলেন তিনি। বিয়ের খবর তিনিই ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। ক্রমশ অনুজয়-দেবারতির বিয়ের বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছেন। টলিপাড়ার কিছু মুখ উপস্থিত ছিলেন অনুজয়-দেবারতির বিয়েতে।

এর আগে অভিনেতা অনিন্দ্য সেনগুপ্তকে বিয়ে করেছিলেন দেবারতি। অনিন্দ্য-দেবারতির বিবাহিত জীবনের খুঁটিনাটি অবশ্য ব্যক্তিগত ছিল। অনিন্দ্য বিভিন্ন সাক্ষাত্কারে আগেই খোলসা করেছেন, তিনি ব্যক্তিগত জীবন জনসমক্ষে আনতে চান না। অনুজয়-দেবারতির বিয়ের পর দিন সকালে TV9 বাংলার তরফে অনিন্দ্যর সঙ্গে যোগাযোগ করা হয়। প্রাক্তনের বিয়ে নিয়ে তাঁর কী প্রতিক্রিয়া? অনিন্দ্য খোলসা করলেন, এই বিষয়ে তিনি মন্তব্য করতে চান না।
অনিন্দ্যর আগে দেবারতির বিয়ে হয়েছিল পরিচালক দেবাশীষ সেনশর্মার সঙ্গে। ২০১১ সালে বিয়ের পর বিচ্ছেদ হয় ২০২০ সালে। তবে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল ২০২০-র কিছুটা আগেই। সেই সময়ে দেবাশীষ পরিচালিত ‘অরণ্যদেব’ ছবির অংশ হয়েছিলেন দেবারতি। যিশু সেনগুপ্ত ছিলেন ছবির প্রধান মুখ। এমনিতে দেবারতি নাটকের দুনিয়ার সঙ্গে যুক্ত। এই বিচ্ছেদের পর অনিন্দ্যর সঙ্গে বিয়ে হয় দেবারতির।
অনুজয় এই মুহূর্তে ওয়েব সিরিজ, সিনেমায় তাঁর কাজের জন্যও দর্শকদের কাছে প্রশংসা পাচ্ছেন। অনুজয় অভিনীত ‘বিজয়নগরের হীরে’ দারুণ পছন্দ হচ্ছে দর্শকদের। কাকাবাবু সিরিজের এই ছবিতে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের সঙ্গে দুষ্টু লোক হিসাবে টক্কর দেখা যাচ্ছে অনুজয়ের। বছরের প্রথমেই অনুজয় যেমন হিট পেলেন, তেমনই ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করলেন।