AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Modi-Mamata: ভোটের আগে মেগা সানডে, একইদিনে একই জেলায় জোর প্রচারে মোদী-মমতা

Modi-Mamata: প্রসঙ্গত, এবারে লোকসভা ভোটের প্রচারটা কৃষ্ণনগর থেকে শুরু করেছিলেন দু’জনেই। মোদী যেমন প্রচারে ঝড় তুলেছিলেন অমৃতা রায়ের সমর্থনে, তেমনই মমতা ঝাঁপিয়েছিলেন মহুয়া মৈত্রর সমর্থনে। যদিও তারপরও একাধিকবার কৃষ্ণনগর ও আশপাশের এলাকায় পড়েছে পা।

Modi-Mamata: ভোটের আগে মেগা সানডে, একইদিনে একই জেলায় জোর প্রচারে মোদী-মমতা
নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Facebook
| Edited By: | Updated on: May 19, 2024 | 10:20 AM
Share

বাঁকুড়া: ভোটের আগে আজ মেগা সানডে। একই দিনে বাঁকুড়ায় দু’টি ভিন্ন কর্মসূচিতে জেলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা ২টো ১৫ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছাবেন বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত ওন্দার নিকুঞ্জপুর হাইস্কুল মাঠে। সেখানে সভা করবেন তিনি। 

অন্যদিকে এদিন বিকেল চারটায় বাঁকুড়া শহরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার কলেজ মোড় থেকে লালবাজার পর্যন্ত তিনি পদযাত্রা করবেন। দুই কর্মসূচীকে ঘিরেই সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতা দুউ শিবিরের। দুই কর্মসূচীতেই রেকর্ড সংখ্যক লোক সমাগম করতে মরিয়া দুই পক্ষই। 

প্রসঙ্গত, এবারে লোকসভা ভোটের প্রচারটা কৃষ্ণনগর থেকে শুরু করেছিলেন দু’জনেই। মোদী যেমন প্রচারে ঝড় তুলেছিলেন অমৃতা রায়ের সমর্থনে, তেমনই মমতা ঝাঁপিয়েছিলেন মহুয়া মৈত্রর সমর্থনে। যদিও তারপরও একাধিকবার কৃষ্ণনগর ও আশপাশের এলাকায় পড়েছে পা। পরবর্তীতে উত্তরবঙ্গের আসনগুলিতে নির্বাচনের সময়েও একাধিকবার বঙ্গে এসেছেন মোদী। তুলেছেন ঝড়। ছুটে গিয়েছেন মমতাও। এদিকে ষষ্ঠ দফায় বিষ্ণুপুর, পুরুলিয়ার সঙ্গে বাঁকুড়ায় রয়েছে ভোট। সে কারণেই এবারর এই জেলাকে পাখির চোখ করেছে সব রাজনৈতিক দল। এখন দেখার সেখানে গিয়ে কী বার্তা দেন মোদী-মমতা। 

Follow Us