AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: তীব্র বাধা গ্রামবাসীদের, বচসার মধ্য়েই শ্মশান থেকে দেহ তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

Bankura: গ্রামের লোকজনের সঙ্গে মিলে দেহ সৎকারের তোড়জোড় শুরু হয়ে যায়। দেহ সোজা নিয়ে যাওয়া হয় গ্রাম লাগোয়া দ্বারকেশ্বর নদের ঘাটে। কিন্তু, সেই খবর চলে গিয়েছিল পুলিশের কাছে। খবর পেয়ে সেই শ্মশানে পৌঁছে যায় জয়পুর থানার পুলিশ।

Bankura: তীব্র বাধা গ্রামবাসীদের, বচসার মধ্য়েই শ্মশান থেকে দেহ তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ
শোরগোল এলাকায়Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Feb 23, 2024 | 6:43 PM
Share

বাঁকুড়া: এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোরগোল। দেহের ময়নাতদন্ত না করেই পুড়িয়ে ফেলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। দেহ নিয়ে যাওয়া হয়েছিল শ্মশানেও। কিন্তু শেষ রক্ষা হল না। দেহ পুড়িয়ে ফেলার আগেই পুলিশ শ্মশানে হাজির হয়ে দেহ উদ্ধার করে পুলিশ। পাঠানো হল ময়নাতদন্তে। ঘটনা বাঁকুড়ার জয়পুর থানার বাঁশি চন্ডীপুর গ্রামের। ঘটনার খবর চাউর হতেই চাপানউতোর এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই বাড়িতে খাওয়া-দাওয়া করে গতকাল রাতে বাড়িতে শুতে যান বাঁকুড়ার জয়পুর থানার বাঁশি চন্ডীপুর গ্রামের বছর আঠারোর যুবক মনোজ মাঝি। এদিন সকালে পরিবারের লোকজন দেখেন বাড়ির মধ্যেই গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে মনোজের দেহ। পরিবারের সদস্যদের দাবি মনোজ আত্মহত্যা করেছেন। এরপরই গ্রামের লোকজনের সঙ্গে মিলে দেহ সৎকারের তোড়জোড় শুরু হয়ে যায়। 

দেহ সোজা নিয়ে যাওয়া হয় গ্রাম লাগোয়া দ্বারকেশ্বর নদের ঘাটে। কিন্তু, সেই খবর চলে গিয়েছিল পুলিশের কাছে। খবর পেয়ে সেই শ্মশানে পৌঁছে যায় জয়পুর থানার পুলিশ। সেখানে সমবেত গ্রামবাসীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এখনই সৎকার করা যাবে না। আগে করতে হবে ময়নাতদন্ত। কিন্তু, ময়নাতদন্তের জন্য পুলিশ দেহ নিয়ে যেতে চাইলে বাধা দেয় গ্রামবাসীরা। পুলিশের সঙ্গে বচসাও শুরু হয়। শেষে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় গ্রামবাসীদের ময়নাতদন্তের প্রয়োজনীয়তা বোঝাতে সক্ষম হন পুলিশ কর্মীরা। তারপরই দেহ নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে। 

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?